শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময় Logo বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে মাদক অপরাধে ৫ জনের কারাদণ্ড Logo মেয়র-কাউন্সিলর বদলেছে, বদলায়নি সড়কের দুর্ভোগ | স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীদের প্রতিদিনের ভোগান্তি Logo লংমার্চ করে যদি গ্যাস বিদ্যুতের সমাধান করা যেত তাহলে আমরাই সবার আগে লংমার্চ করতাম: প্রধানমন্ত্রী Logo গাজীপুরে সাংবাদিকবৃন্দের সাথে পুলিশ সুপারের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  Logo কাপাসিয়ায় শীর্ষ মাদক ব্যবসায়ী শামীম সরকার ইয়াবা ও টাকাসহ গ্রেফতার Logo যশোর শিক্ষা বোর্ডে১৬৮৪ শিক্ষার্থীর পুনঃনিরীক্ষণের ফল পরিবর্তন Logo জামালপুরে আসামীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে Logo কাপাসিয়া সদরে মাদক বিরোধী শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত Logo মনোহরদীতে ৫০.৫৭ শতাংশ জমির দখল বাদী পক্ষকে বুঝিয়ে দিল প্রশাসন।
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

টঙ্গীতে গুঁড়িয়ে দেওয়া হলো মাদকের হটস্পট ‘হাজির মাজার বস্তি

Reporter Name / ২৬ Time View
Update : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ৬:৪৭ অপরাহ্ন

আশিকুর রহমান, নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরের টঙ্গীতে দীর্ঘদিন ধরে মাদকের হটস্পট হিসেবে পরিচিত ‘হাজির মাজার বস্তি’তে বড় ধরনের উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে রাজউকের জমি দখলমুক্ত করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে টঙ্গী বাজারের কলকারখানা অধিদপ্তর সংলগ্ন এলাকায় রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ অভিযান শুরু হয়। উচ্ছেদ অভিযানে পে-লোডার, এক্সকাভেটরসহ বিপুলসংখ্যক শ্রমিক অংশ নেন।
অভিযানকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে মোতায়েন ছিল গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বিপুলসংখ্যক সদস্য। তারা রাজউকের উচ্ছেদ কার্যক্রমে সার্বিক নিরাপত্তা প্রদান করেন।
রাজউকের উপপরিচালক (এস্টেট ও ভূমি-৩) মো. লিটন সরকারের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। এ সময় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. বেলায়াত হোসেনের নেতৃত্বে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, হাজির মাজার বস্তিটি দীর্ঘদিন ধরে মাদক বিক্রির অন্যতম স্থান হিসেবে পরিচিত ছিল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন সময়ে সেখানে অভিযান পরিচালনা করলেও মাদক কারবার পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি বলে স্থানীয়দের দাবি।
রাজউক সূত্রে জানা যায়, বস্তিটি রাজউকের নিজস্ব মালিকানাধীন জমিতে গড়ে উঠেছিল। দীর্ঘদিন ধরে অবৈধ দখলদাররা সেখানে বিভিন্ন স্থাপনা নির্মাণ করে বসবাস ও ব্যবসা পরিচালনা করে আসছিল। উচ্ছেদ অভিযানের মাধ্যমে এসব অবৈধ স্থাপনা সরিয়ে জমিটি দখলমুক্ত করা হয়।
অভিযান শেষে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. বেলায়াত হোসেন বলেন, মাদকের অভিশাপ থেকে টঙ্গী এলাকাকে মুক্ত করতে এবং সরকারি জমি পুনরুদ্ধারে এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
রাজউকের উপপরিচালক (এস্টেট ও ভূমি-৩) মো. লিটন সরকার বলেন, “রাজউকের এই প্লটটি দীর্ঘদিন ধরে অবৈধ দখলদারদের নিয়ন্ত্রণে ছিল। প্রশাসনের সহায়তায় আজ অবৈধ দখলদারদের উচ্ছেদ করে আমরা আমাদের জমি বুঝে নিয়েছি।”
রাজউকের পক্ষ থেকে জানানো হয়েছে, উচ্ছেদের পর দখলমুক্ত জমিতে যাতে পুনরায় অবৈধ স্থাপনা বা মাদকের স্পট গড়ে উঠতে না পারে, সে বিষয়ে নিয়মিত নজরদারি রাখা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST