আশিকুর রহমান, স্টাফ রিপোর্টার :
ছাত্রদল নেতার উপর হামলার প্রতিবাদে টঙ্গীতে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেন গাজীপুর মহানগর যুবদল, সেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা।
মঙ্গলবার সকালে যুবদল নেতা শেখ সুমনের বাড়ির সামনে থেকে মিছিলটি বের হয়ে কলেজ গেট গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে শেষ করা হয়। বিক্ষোভ মিছিলে যুবদল, সেচ্ছাসেবকদল ও ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সমাবেশে গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক শেখ মো সুমন বলেন, আওয়ামী লীগের মদনপুষ্ঠ বাংলাদেশ পুলিশের এসআই বাহারের ছেলের সন্ত্রাসী কর্মকান্ডে ছাত্রদলের নেতা রাজিবের উপর হামলা করা হয়েছে। এ হামলার ঘটনা এসআই ও তার ছেলে সরাসরি জড়িত ছিলো। আমরা এ ঘটনার সুস্পষ্ট তদন্ত সাপেক্ষে পুলিশ কর্মকর্তার ছেলের সন্ত্রাসী কর্মকান্ডের উপযুক্ত বিচারের দাবি জানাচ্ছি। আর যেন সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে না পারে সেজন্য প্রশাসনের প্রতি অনুরোধ করছি।
ভুক্তভোগী ৫৪ নং ওয়ার্ড ছাত্রদলের সিনিয়র সহ -সভাপতি রাজিব জানান, গতকাল রাতে এসআই বাহারের ছোট ছেলে জিদান দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে তার উপর তুলে দেওয়া চেষ্টা করেন। এর প্রতিবাদ করলে তাকে বিভিন্ন ভয়ভীতি ও হুমকি প্রদান করে সে। আমার ও আমার নেতার পদ খেয়ে ফেলবে বলে হুশিয়ারী দেন।
এ ব্যাপারে অভিযুক্ত জিদানের পিতা এসআই বাহার জানান, ভুলবোঝাবুঝি থেকে ঘটনাটি ঘটেছে বলে জানতে পেরেছি। আশা করি বিষয়টি মিমাংসা হবে।
বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক শেখ মো সুমন। অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন টঙ্গী পশ্চিম থানা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাতুল আহমেদ ভূইয়া, টঙ্গী পশ্চিম থানার ছাত্র দলের সাবেক আহ্বায়ক রেদোয়ানুর রহমান প্রত্যয় বেপারী,যুবদলের নেতা প্রিন্স, যুবদল নেতা আব্দুর রব, ভুক্তভোগী ৫৪ নং ওয়ার্ড ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি রাজিব প্রমুখ।