রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
Logo টঙ্গীর ৫৩ নম্বর ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের মতবিনিময় সভা Logo যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা Logo বীরগঞ্জে ৬২ শিক্ষার্থীকে পবিত্র কুরআন প্রদান ও সবক অনুষ্ঠান Logo যশোরের চাঁচড়ায় জেলা তথ্য অফিসের উদ্যোগে উঠান বৈঠক Logo কাপাসিয়ায় ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কে ড্রামট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৫ Logo পাঁচবিবির ধরনজী ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডে মহিলা মেম্বার পদপ্রার্থী মোছাঃ সুমি আক্তার Logo যশোরের ৮ উপজেলায় ইউপি নির্বাচন প্রস্তুতি ঘিরে ৫৪ ভোটকেন্দ্রে পরিবর্তন Logo কাপাসিয়ায় মৎস অফিসের উদ্যোগে পোনা মাছ অবমুক্তকরণ ও বিতরণ Logo কাপাসিয়ায় শিক্ষার্থীদের ইভটিজিংয়ের দায়ে এক বখাটের ৩ মাসের কারাদন্ড Logo মিথ্যা মামলা ও অপপ্রচারের বিরুদ্ধে রানা মিয়ার সংবাদ সম্মেলন
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

টঙ্গীতে ছাত্রশিবিরের অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

Reporter Name / ২৫৭ Time View
Update : শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫, ১১:১৫ অপরাহ্ন

আশিকুর রহমান, স্টাফ রিপোর্টার:

তামীরুল মিল্লাত মাদ্রাসার দুই শিক্ষার্থীর ব্যক্তিগত দ্বন্দ্বকে কেন্দ্র করে ছাত্রদলের বিরুদ্ধে ছাত্রশিবিরের ষড়যন্ত্রমূলক অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে গাজীপুর মহানগর ছাত্রদল।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে টঙ্গীর চেরাগআলী থেকে মিছিলটি শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে হোসেন মার্কেট এলাকায় সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।

সমাবেশে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি এইচ এম আবু জাফর, গাজীপুর মহানগর ছাত্রদলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুর, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরন, সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম শামীম,যুগ্ম সম্পাদক মোমিনুর রহমান   যুগ্ম  সম্পাদক মাহফুজ খান, সাংগঠনিক সম্পাদক মাসুম হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশে কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি এইচ এম আবু জাফর বলেন, ‘তামীরুল মিল্লাত মাদ্রাসায় ছাত্রদলের কোনো কমিটি নেই। সেখানে দুই শিক্ষার্থীর ব্যক্তিগত দ্বন্দ্বের ঘটনায় ছাত্রদলকে জড়ানোর অপচেষ্টা চলছে। আহত শিক্ষার্থী শিবির কর্মী নিজেই সংবাদ সম্মেলনে বলেছেন  তার উপর হামলাকারি তার একজন সহপাঠী  এবং এই হামলার পূর্বে  তার সাথে মেসেঞ্জারে বিভিন্ন উস্কানি মূলক কথাবার্তা হয়েছে। হতে পারে ওই শিক্ষার্থী  স্বৈরাচার ফ্যাসিস্ট  সরকারের ষড়যন্ত্রের কোন অংশ হিসেবে কাজ করে থাকতে পারে  আমরা প্রশাসনকে বলবো সঠিক রহস্য উদঘাটন করে  প্রকৃত দোষীদের আইনের আওতায এনে শাস্তি নিশ্চিত করার।  শিবিরের প্রতি আহবান থাকবে  গুপ্ত সংগঠনের পথ পরিহার করে আলোর পথে ফিরে আসতে । তিনি শিবিরের ষড়যন্ত্রমূলক অপপ্রচার ও গুজব বন্ধের আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST