শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo টঙ্গীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ Logo রাণীশংকৈলে ১৮০০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ১ Logo কাপাসিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজে বর্ণাঢ্য আয়োজনে ‘মেধা ও সৃজনশীলতা উৎসব’ অনুষ্ঠিত Logo কেশবপুরে ১৫ জলাশয়ে ৩৩৩.৩৩ কেজি পোনামাছ অবমুক্ত Logo ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান Logo রূপগঞ্জে ভায়েলা-মিয়াবাড়ী বেসরকারি স্কুল সরকারি করার দাবিতে মানববন্ধন Logo কাপাসিয়ায় স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মাঝে অনুদানের চেক বিতরণ Logo টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল Logo কাপাসিয়ায় রাষ্ট্রীয় মর্যাদায়: বীর মুক্তিযোদ্ধা ইসমাইল মীরের দাফন সম্পন্ন Logo টঙ্গীতে সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

টঙ্গীতে ছিনতাইকারীর হামলায় পোশাক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

Reporter Name / ১৩৪ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ৮:১৪ অপরাহ্ন

আশিকুর রহমান, নিজস্ব প্রতিবেদক:

পতিত আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচিকে ঘিরে টঙ্গীতে কঠোর নিরাপত্তা বলয় থাকার পরও ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের নাম মশিউর রহমান (৩৪)।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোরে টঙ্গী পূর্ব থানার পাশে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের স্টেশন রোড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মশিউর রহমান নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানার রনচন্ড্রি এলাকার মবিন চৌকিদারের ছেলে। তিনি টঙ্গীর পাগার হাজী মার্কেট এলাকায় ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় স্যাম্পল ম্যান হিসেবে কাজ করতেন।

স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, ভোর রাতে ঢাকার উদ্দেশে বের হয়েছিলেন মশিউর। পথে স্টেশন রোড এলাকার বিআরটি উড়ালসড়কের ঢালে পৌঁছালে ছিনতাইকারীরা তার ওপর হামলা চালায়। এ সময় বুকে ছুরিকাঘাতে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

টঙ্গী পূর্ব থানার ওসি মো. ওয়াহিদুজ্জামান জানান, ছিনতাইকারীর হামলায় যুবকের মৃত্যুর ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST