রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় যুবদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo কাপাসিয়ায় মাটির নিচ থেকে ৫’শ লিটার চোলাই মদ উদ্ধার, ৪ নারীসহ আটক ৭ Logo কালিহাতীতে মারধরের ঘটনায় আহত ব্যক্তির মৃত্যু Logo চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন যুবদলের বর্ধিত সভা অনুষ্ঠিত Logo শিবগঞ্জে ৫৯ বিজিবি’র অভিযান ১৫০ বোতল এসকাফ সিরাপসহ আটক ১ Logo যশোর যৌনপল্লীতে নারীকে আটকে রেখে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি Logo বাবা হত্যার বিচার চায় ৬ বছরের তৌকির, তুহিন হত্যার এক বছর পূর্তিতে মানববন্ধন Logo কালিহাতী বাসস্ট্যান্ডে নতুন সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন স্বস্তি ফিরবে মহাসড়কে Logo মনোহরদীতে ব্যবসায়ী মিজানুর রহমান মিজান হত্যার সাথে জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

টঙ্গীতে জমির বাউন্ডারির কাজে বাধা, থানায় চাঁদাবাজির অভিযোগ

Reporter Name / ১২৬ Time View
Update : শনিবার, ২৬ জুলাই, ২০২৫, ১০:০৬ অপরাহ্ন

আশিকুর রহমান, স্টাফ রিপোর্টার:

গাজীপুরের টঙ্গীতে পৈতৃক সম্পত্তিতে বাউন্ডারির কাজ করতে গিয়ে হামলা ও চাঁদাবাজির শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন মোসাঃ শিরিন আক্তার। এ ঘটনায় তিনি টঙ্গী পশ্চিম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

শুক্রবার (২৫ জুলাই) দুপুর ২টার দিকে টঙ্গী পশ্চিম থানাধীন দেওড়া এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযোগে বলা হয়, শিরিন আক্তার তার পৈত্রিক সূত্রে প্রাপ্ত ১৪.৫ কাঠা জমির মধ্যে ৫ কাঠা জমি বিক্রি করেন। জমি বিক্রির সময় কিছু ব্যক্তি তার কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন। পরে এক লাখ টাকা দিয়ে রফা করে জমি বিক্রি করলেও, অভিযুক্তরা পুনরায় চাঁদা দাবি করতে থাকে এবং নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করে।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, শুক্রবার দুপুরে জমিতে বাউন্ডারির কাজ চলাকালীন অভিযুক্তরা লাঠিসোটা নিয়ে এসে শিরিন আক্তার ও তার স্বামীকে মারধর করে আহত করে। তারা ঘর থেকে জোর করে বের করে দেয়, প্রাণনাশের হুমকি দেয় এবং তাদের জমিতে জোরপূর্বক কাজ চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

অভিযুক্তদের মধ্যে রয়েছেন: ১. সাবেক কাউন্সিলর মো. জাহাঙ্গীর আলম (৬২), ২. রাকিব (৫০), ৩. ইব্রাহিম (৬০), ৪. শাকিল (৩০), ৫. স্বপন (৩৩), ৬. চয়ন (২৫), ৭. অনিক (২৩), ৮. কালাম (৪৬), ৯. শেফালী (৪৫), ১০. সৌরভ
সহ আরও অজ্ঞাত ৮–১০ জন। সবার বাড়ি টঙ্গী পশ্চিম থানাধীন বড় দেওড়া এলাকায়।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে টঙ্গী পশ্চিম থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও গাসিক ৫৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. জাহাঙ্গীর আলম বলেন, “আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। শিরিন আক্তার ও তার ভাইবোনদের মধ্যে জমির রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছে। ঘটনার দিন আমি নামাজ শেষে বাড়ি ফেরার পথে তাদের ঝগড়া দেখে ঘটনাস্থলে যাই এবং উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানাই।

এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসকান্দার হাবিবুর রহমান বলেন, “অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST