শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
Logo যশোরের চাঁচড়ায় জেলা তথ্য অফিসের উদ্যোগে উঠান বৈঠক Logo কাপাসিয়ায় ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কে ড্রামট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৫ Logo পাঁচবিবির ধরনজী ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডে মহিলা মেম্বার পদপ্রার্থী মোছাঃ সুমি আক্তার Logo যশোরের ৮ উপজেলায় ইউপি নির্বাচন প্রস্তুতি ঘিরে ৫৪ ভোটকেন্দ্রে পরিবর্তন Logo কাপাসিয়ায় মৎস অফিসের উদ্যোগে পোনা মাছ অবমুক্তকরণ ও বিতরণ Logo কাপাসিয়ায় শিক্ষার্থীদের ইভটিজিংয়ের দায়ে এক বখাটের ৩ মাসের কারাদন্ড Logo মিথ্যা মামলা ও অপপ্রচারের বিরুদ্ধে রানা মিয়ার সংবাদ সম্মেলন Logo কালিহাতীতে ইয়াবাসহ দুই ‘জুলাই যোদ্ধা’ গ্রেপ্তার Logo কাপাসিয়ায় জাতীয় কবি কাজী ‘নজরুল বর্ষে’র সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু Logo চাঁপাইনবাবগঞ্জে ৮ মাসে ৭০ আত্মহত্যা, পরিবার-সমাজকে সচেতন হওয়ার আহ্বান পুলিশের
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

টঙ্গীতে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে ইট পড়ে এক নারী আহত

Reporter Name / ২৭৩ Time View
Update : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪, ২:৩৫ অপরাহ্ন

আশিকুর রহমান, স্টাফ রিপোর্টার:

টঙ্গীতে শফিউদ্দিন সরকার একাডেমি রোড এলাকায় একটি নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে কল্পনা আক্তার (২০) নামের এক নারী গুরুতর আহত হয়েছেন। শুক্রবার সকাল ৯ টায় এই দুর্ঘটনা ঘটে।

আহত কল্পনা শেরপুর জেলা শ্রীবর্ধি থানার মুন্সী পাড়া গ্রামের বিল্লাল হোসেনের মেয়ে। তার স্বামীর নাম রাসেদ, পেশায় রাজমিস্ত্রী।

আহত কল্পনার মা জানান, আমি ও আমার স্বামী টঙ্গী শফিউদ্দিন রোড এলাকায় জৈনিক মাহাবুবের ভাড়া বাসায় থাকি। আমার মেয়ে ও নাতনি বেশ কিছুদিন হলো আমার বাসায় বেড়াতে এসেছে। আজ সকালে আমার মেয়ে আমার নাতনিকে মজা কিনে দেওয়ার জন্য দোকানের উদ্দেশ্যে রওনা দেয়। বাসা থেকে বের হয়ে রাস্তায় যাওয়া মাত্রই ওই নির্মাণাধীন ১০ তলা ভবনের ৮ তলা থেকে ইট মাথায় পড়ে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে প্রথমে টঙ্গী মেডিকেল নিয়ে যাওয়া হয়, অবস্থার অবনতি দেখে ডাক্তার  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলে। তিনি আরও জানান, আমার মেয়ের সাথে আমার নাতনি পায়ে আঘাত পায়। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা না নেওয়ায় প্রায়ই নির্মাণ শিল্পের কারিগরদের মৃত্যুর খবর পাওয়া যায়। নির্মাণাধীন ভবন থেকে পড়ে গিয়ে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ও ছাদ ধসে কিংবা নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে বিভিন্ন সময় বিভিন্ন দুর্ঘটনার খবর পাওয়া যায়। কিন্তু এ নিয়ে ভবন নির্মাণ বা তদারক করা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, কারও কোনো মাথাব্যথা নেই। নিয়মনীতির তোয়াক্কা না করে কোন রকম সেফটি ছাড়া যে যেভাবে পাড়ছে ভবন নির্মাণ করে যাচ্ছে। ঠিক তেমনি টঙ্গী শফিউদ্দিন রোড এলাকায় নির্মানাধীন হালিম ম্যানশন ১০ তলা ভবনটি কোনরুপ নিয়মনীতি না মেনে, কোন রকম সেফটি ব্যবস্থা না করে ১০ তলা ভবন নির্মাণ কাজ চালাচ্ছেন। আর এ ভবন নির্মাণের সময় এ যাবৎকাল বিভিন্ন সময় বিভিন্ন  দুর্ঘটনা ঘটেছে। নির্মানাধীন ১০তলা ভবন হালিম ম্যানশন  এর সভাপতি মোঃ ইব্রাহিম খান, তিনি বৃহত্তর নোয়াখালী জনকল্যান পরিষদেরও  সভাপতি, তিনি প্রভাবশালী হওয়ায় কেউ কোন প্রতিবাদ করতে পারে না।  আর প্রতিবাদ করলেও মামলা হামলার ভয় দেখায়।

স্থানীয় আরেক বাসিন্দা জানান, ভবন নির্মাণের সময় আমার বাড়ির উপর নির্মানাধীন ১০তলা ভবনের ছাদ থেকে ইট পড়ে টিন ছিদ্র করে রুমের ভিতর পরে। রুমে কেউ না থাকায় অনাকাঙ্ক্ষিত কোন দূর্ঘটনা ঘটেনি। তিনি জানান, এরকম আরও অনেকবার নির্মানাধীন এ ভবন থেকে ইট রাস্তায় পড়েছে কিন্তু তারা এ বিষয়ে সতর্ক হয়নি, যার ধরুন আজ এ দূর্ঘটনার পুনরাবৃত্তি ঘটল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST