বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কালিহাতীতে ইয়াবাসহ দুই ‘জুলাই যোদ্ধা’ গ্রেপ্তার Logo কাপাসিয়ায় জাতীয় কবি কাজী ‘নজরুল বর্ষে’র সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু Logo চাঁপাইনবাবগঞ্জে ৮ মাসে ৭০ আত্মহত্যা, পরিবার-সমাজকে সচেতন হওয়ার আহ্বান পুলিশের Logo মনোহরদীতে নতুন ইউএনওকে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার শুভেচ্ছা Logo কাপাসিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ যুবলীগ ও ছাত্রলীগসহ ২০জন গ্রেফতার Logo খেলাধুলায় উৎসাহ বাড়াতে কালিহাতীতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরন Logo সিলেটে এসে রাষ্ট্রপতি শাহজালালের (র.) মাজার জিয়ারত করলেন Logo কাপাসিয়ায় আওয়ামীলীগ-যুবলীগ-ছাত্রলীগসহ ৮ জন গ্রেফতার Logo পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই, গ্রেপ্তার ৫ Logo কালিহাতীতে ছয় মাস ধরে পানিতে ডুবে সড়ক, দুর্ভোগে শিক্ষার্থীসহ এলাকাবাসী
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

টঙ্গীতে ফ্যাসিস্ট আ.লীগের নৈরাজ্য ঠেকাতে মহাসড়কে বিএনপির বিক্ষোভ

Reporter Name / ২৬৮ Time View
Update : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪, ৮:০৯ অপরাহ্ন

আশিকুর রহমান, স্টাফ রিপোর্টার: 

আওয়ামী লীগের ডাকা কর্মসূচির প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীতে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন গাজীপুর মহানগর বিএনপি ও টঙ্গী থানা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

রোববার (১০ নভেম্বর)  সকাল ১০টার দিকে তাঁরা এই কর্মসূচি পালন করেন। সকালে টঙ্গীর বিভিন্ন এলাকা থেকে নেতা-কর্মীরা খণ্ড খণ্ড বিক্ষোভ মিছিল নিয়ে মহাসড়কের গাজীপুরা, হোসেন মার্কেট, কলেজগেট, চেরাগ আলী, মিলগেট, স্টেশন রোড ও টঙ্গী বাজারের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও গাজীপুর মহানগর বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব হাসান উদ্দিন সরকার অবস্থান কর্মসূচিতে  বলেন, দেশের মানুষের লক্ষ কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে পালিয়ে গিয়ে আবার ক্ষমতায় আসতে চায় ফ্যাসিস্ট আওয়ামী লীগ। বিএনপির একজন কর্মীও জীবত থাকতে তাদের এ দ্বিবা স্বপ্ন পূরন হবে এই ফ্যাসিবাদী দলটি দেশের  রাস্তাঘাটে  বিক্ষোভ কিংবা কোন নৈরাজ্যের চেষ্টা করলে বিএনপি তা কঠিন হাতে দমন করবে।

বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া বক্তারা বলেন,
ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের প্রেতাত্মারা এখনও বিভিন্ন ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের কেউ যদি কোনো প্রকার নাশকতা-নৈরাজ্যের চেষ্টা করে, তাহলে তাদের প্রতিহত করা হবে।

উক্ত কর্মসূচি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, এ.জি.এস সাজেদুল ইসলাম, আহ্বায়ক গাজীপুর মহানগর যুবদল, বৃহত্তর টঙ্গী থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুল ইসলাম কামু, টঙ্গী সরকারী কলেজের সাবেক জিএস স্বপন, গাজীপুর মহানগর তাঁতীদলের আহ্বায়ক তাজুল ইসলাম ব্যাপারী,শেখ মো: সুমন যুগ্ন-আহ্বায়ক গাজীপুর মহানগর যুবদল, প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST