বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কালিহাতীতে ইয়াবাসহ দুই ‘জুলাই যোদ্ধা’ গ্রেপ্তার Logo কাপাসিয়ায় জাতীয় কবি কাজী ‘নজরুল বর্ষে’র সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু Logo চাঁপাইনবাবগঞ্জে ৮ মাসে ৭০ আত্মহত্যা, পরিবার-সমাজকে সচেতন হওয়ার আহ্বান পুলিশের Logo মনোহরদীতে নতুন ইউএনওকে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার শুভেচ্ছা Logo কাপাসিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ যুবলীগ ও ছাত্রলীগসহ ২০জন গ্রেফতার Logo খেলাধুলায় উৎসাহ বাড়াতে কালিহাতীতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরন Logo সিলেটে এসে রাষ্ট্রপতি শাহজালালের (র.) মাজার জিয়ারত করলেন Logo কাপাসিয়ায় আওয়ামীলীগ-যুবলীগ-ছাত্রলীগসহ ৮ জন গ্রেফতার Logo পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই, গ্রেপ্তার ৫ Logo কালিহাতীতে ছয় মাস ধরে পানিতে ডুবে সড়ক, দুর্ভোগে শিক্ষার্থীসহ এলাকাবাসী
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

টঙ্গীতে যৌথ বাহিনীর সাড়াশি অভিযান

Reporter Name / ২৭১ Time View
Update : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪, ৬:০২ অপরাহ্ন

আশিকুর রহমান, স্টাফ রিপোর্টার:

গাজীপুর মহানগরীর টঙ্গীর কেরাণীটেক বস্তিতে ও জাভান হোটেলে অভিযান পরিচালনা করেন যৌথ বাহিনী। এ সময় বিপুল পরিমাণ মাদকদ্রব্য, নগদ ২২ লাখ টাকা উদ্ধার করা হয়েছে এবং মাদক কারবারের সঙ্গে জড়িত ৭২ জনকে আটক করা হয়েছে।

আটক হওয়া পুরুষ ৫১ জন ও নারী ২১ জন। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

সোমবার (৪ নভেম্বর) ভোর চারটায় শুরু হওয়া অভিযানে বস্তির কয়েকটি ঘর থেকে ৩ ভরি স্বর্ণ, ১০ কেজি গাঁজা ২ হাজার ৫০০ পিস ইয়াবা, ২০ বোতল দেশীয় মদ, ১০ বোতল ফেনসিডিল, দেশীয় অস্ত্রসহ নগদ ২২ লাখ ৮১ হাজার ৩০০ টাকা উদ্ধার করেছে র‍্যাব ও সেনাবাহিনী।

অপরদিকে, টঙ্গীর ‘জাভান’ হোটেলে সোমবার রাত চারটা থেকে দশটা পর্যন্ত চলা যৌথবাহিনীর পৃথক অভিযানটিতে নেতৃত্ব দেন রাজধানী উত্তরা দিয়াবাড়ি সেনা ক্যাম্প কমান্ডার লে. কর্নেল মো. তাহসিন।

হোটেলে অভিযান চালিয়ে ৩,৪৯৪ ক্যান বিয়ার, ৫৯৮ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। এ সময় পতিতা বৃত্তির অপরাধে ২৭ জন নারী, হোটেলটিতে আসা ৩২ জন পুরুষ ও হোটেল পরিচালনায় নিয়োজিত ১৮ জনকে আটক করা হয়েছে। রোববার দিনগত রাত থেকে সোমবার সকাল ১০টা পর্যন্ত অভিযান চলে। পরে বেলা ১২টার দিকে হোটেলটি সিলগালা করা হয়।

সেনাবাহিনীর আশকোনা ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মাহবুব জানান, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়েছে। আটক হওয়া আসামীদের সোমবার দুপুরে টঙ্গী পূর্ব থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা শেষে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হবে।

সেনাবাহিনীর ছাড়াও র‍্যাব, বিজিবি ও পুলিশের সমন্বয়ে অভিযান হয়েছে। অভিযানে র‌্যাব, পুলিশ, সেনাবাহিনীসহ বিভিন্ন বাহিনীর প্রায় পাঁচ শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST