বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কালিহাতীতে ইয়াবাসহ দুই ‘জুলাই যোদ্ধা’ গ্রেপ্তার Logo কাপাসিয়ায় জাতীয় কবি কাজী ‘নজরুল বর্ষে’র সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু Logo চাঁপাইনবাবগঞ্জে ৮ মাসে ৭০ আত্মহত্যা, পরিবার-সমাজকে সচেতন হওয়ার আহ্বান পুলিশের Logo মনোহরদীতে নতুন ইউএনওকে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার শুভেচ্ছা Logo কাপাসিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ যুবলীগ ও ছাত্রলীগসহ ২০জন গ্রেফতার Logo খেলাধুলায় উৎসাহ বাড়াতে কালিহাতীতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরন Logo সিলেটে এসে রাষ্ট্রপতি শাহজালালের (র.) মাজার জিয়ারত করলেন Logo কাপাসিয়ায় আওয়ামীলীগ-যুবলীগ-ছাত্রলীগসহ ৮ জন গ্রেফতার Logo পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই, গ্রেপ্তার ৫ Logo কালিহাতীতে ছয় মাস ধরে পানিতে ডুবে সড়ক, দুর্ভোগে শিক্ষার্থীসহ এলাকাবাসী
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

টঙ্গীতে শহীদ জিয়াউর রহমানের স্মরণে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

Reporter Name / ৩১৬ Time View
Update : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪, ৭:৫৯ অপরাহ্ন

আশিকুর রহমান, স্টাফ রিপোর্টার:

স্বাধীনতার মহান ঘোষক বহুদলীয় গনতন্ত্রের প্রর্বতক আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মরণে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে টঙ্গীর আউচপাড়া মরা পুকুর পাড় এলাকা বালুর মাঠে বিকেল ৪ টায় এ খেলার আয়োজন করা হয়।

গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক শেখ সুমনের সভাপতিত্বে ও টঙ্গী পশ্চিম থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ সাজু খানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ ইস্কান্দার হাবিবুর রহমান।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মাদক ছেড়ে মাঠে আস, সুন্দর জীবন গড়।মাদকমুক্ত সুস্থ সমাজ ও জাতি গঠনে নিয়মিত খেলা-ধুলার কোনো বিকল্প নাই।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক শেখ সুমন, গাজীপুর মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান মিরণ, টঙ্গী পশ্চিম থানা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক, ৫৪ নং ওয়ার্ড বিএনপির সহ সভাপতি মো সাইফুল ইসলাম, হাজী শাজাহান, টঙ্গী পশ্চিম থানা যুবদলের আহ্বায়ক সদস্য রমিজ রুবেল, যুবদল নেতা রমিজ উদ্দিন, টঙ্গী পশ্চিম থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ সাজু খান, আরও উপস্থিত ছিলেন, মো. আয়াত খান, টঙ্গী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক তামজীদ আহম্মেদ, জিম, যুবদল নেতা কাজল, রাজিব,আব্দুর রব প্রমুখ।

এ সময় বক্তরা বলেন, আগামির ভবিষ্যৎ তরুণ প্রজন্মকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দুরে রাখতে নিয়মিত খেলাধুলার পরিচর্যা ও আয়োজন করতে হবে। এসব কাজে সব সময় তাদের সার্বিক সহযোগীতা থাকবে।

প্রতিযোগিতামূলক মনোমুগ্ধকর ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় সিনিয়র ও জুনিয়র দলের মধ্যে প্রথমে দুই দুই গোলে “ড্র” হয়। পরে ট্রাইবেকারে জুনিয়র দল এক গোলে বিজয়ী হয়। খেলা শেষে রানার্সআপ ও বিজয়ীদের মধে আমন্ত্রিত অতিথিরা পুরুষ্কার তুলে দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST