আশিকুর রহমান, নিজস্ব প্রতিবেদক:
টঙ্গীর রাস্তায় আর রক্ত নয়, এখনই চাই কঠোর নিরাপত্তা ব্যবস্থা মানবিক ও প্রতিবাদী এই স্লোগানকে সামনে রেখে টঙ্গীতে ছিনতাই ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ১১টায় টঙ্গী কলেজগেট মহাসড়কে সাংবাদিক উন্নয়ন কেন্দ্র, সুশাসনের জন্য নাগরিক (সুজন) এবং যুগান্তর স্বজন সমাবেশ, টঙ্গী শাখার যৌথ উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ব্যস্ততম এই সড়কে দাঁড়িয়ে নাগরিক নিরাপত্তার দাবি জানাতে সাধারণ মানুষও স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন, ফলে পুরো কর্মসূচি রূপ নেয় এক শক্তিশালী প্রতিবাদী গণসমাবেশে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংবাদিক উন্নয়ন কেন্দ্র ও যুগান্তর স্বজন সমাবেশ, টঙ্গী শাখার সভাপতি অলিদুর রহমান অলি। সঞ্চালনায় ছিলেন সুজন গাজীপুর মহানগর শাখার সভাপতি মনিরুল ইসলাম রাজিব। ভূমিকা বক্তব্য দেন সাংবাদিক উন্নয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক শাহজাহান শোভন।
মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন
গাজীপুর মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক খাদিজা আক্তার বীনা,
টঙ্গী পশ্চিম থানা ছাত্রদলের সাবেক আহ্বায়ক রেদোয়ানুর রহমান প্রত্যয় বেপারী,
টঙ্গী থানা প্রেসক্লাবের সহ-সভাপতি মোহাম্মদ রুমান শেখ, সাংস্কৃতিক কর্মী আজিজ টিপু,
বাংলাদেশ শ্রমিক ফেডারেশন গাজীপুর জেলা শাখার সভাপতি শাজাহান সিরাজ,
টঙ্গী রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান সাহা, টঙ্গী রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান, আবৃত্তি শিল্পী শাহীন কাওসার, ছাত্রদল নেতা আলাউদ্দিন সুমন, শাহিন, সুজন গাজীপুর মহানগর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ চৌধুরী,
কবি টুটুল বাঙালী, মহিলা দল টঙ্গী পশ্চিম থানা শাখার সভাপতি নীলুফা ইয়াসমিন,
মহিলা নেত্রী লাইলী, নুরজাহান বেগম, আমিনুর নেসা, শারমিন আক্তার, মোর্শেদা আক্তার রত্না,
এবং সমাজসেবক নুরুল ইসলাম সাজিবসহ আরও অনেকে।
সভাপতি অলিদুর রহমান অলি বলেন,
টঙ্গীর সড়ক এখন অনিরাপদ। প্রতিদিনই বাড়ছে ছিনতাই, দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা। এই পরিস্থিতি থেকে উত্তরণে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি নাগরিকদের সচেতনতা ও প্রশাসনের দৃঢ় পদক্ষেপ জরুরি। তিনি দ্রুত কার্যকর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।
অংশগ্রহণকারীরা বলেন, এই শান্তিপূর্ণ মানববন্ধন শুধু প্রতিবাদ নয় নিরাপদ টঙ্গী গড়ার দৃপ্ত অঙ্গীকার।তারা ছিনতাই ও দুর্ঘটনামুক্ত নগরী গঠনে সরকারের পাশাপাশি সমাজের প্রতিটি মানুষকে সোচ্চার ভূমিকা রাখার আহ্বান জানান।