সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
Logo পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই, গ্রেপ্তার ৫ Logo কালিহাতীতে ছয় মাস ধরে পানিতে ডুবে সড়ক, দুর্ভোগে শিক্ষার্থীসহ এলাকাবাসী Logo সিলেট আসছেন রাষ্ট্রপতি মঙ্গলবার ব্যাপক প্রস্তুতি, কঠোর নিরাপত্তা Logo বেনাপোল দিয়ে ভারতীয় ইলিশের আমদানি বাড়ছে, দেশি বলে কেজিতে ১৪০০ থেকে ১৮০০ টাকায় বিক্রির অভিযোগ Logo মানিকগঞ্জে ৬ মাসব্যাপী হামদ-নাত ও সীরাত প্রতিযোগিতা শুরু Logo এসিল্যান্ডের বদলি ঠেকাতে রাণীশংকৈলে মানববন্ধন Logo কাপাসিয়ায় “ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬” কর্মসূচির উদ্বোধন Logo কাপাসিয়ায় সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময় Logo বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে মাদক অপরাধে ৫ জনের কারাদণ্ড Logo মেয়র-কাউন্সিলর বদলেছে, বদলায়নি সড়কের দুর্ভোগ | স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীদের প্রতিদিনের ভোগান্তি
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

টঙ্গী পূর্ব থানার বহিষ্কৃত স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাথী গ্রেফতার

Reporter Name / ১২৬ Time View
Update : বুধবার, ৯ জুলাই, ২০২৫, ১০:২৭ পূর্বাহ্ন

আশিকুর রহমান, স্টাফ রিপোর্টার :

গাজীপুর মহানগরের টঙ্গী এলাকা থেকে স্বেচ্ছাসেবক দলের টঙ্গী পূর্ব থানা শাখার বহিষ্কৃত সদস্য সচিব সিরাজুল ইসলাম সাথীকে গ্রেফতার করেছে র‌্যাব-১ এর একটি বিশেষ দল। মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাজীপুর সিটি কর্পোরেশনের পুবাইলের পদ-হারবাইদ এলাকা থেকে তাকে আটক করা হয়।

র‌্যাব সূত্রে জানা যায়, সিরাজুল ইসলামের বিরুদ্ধে একাধিক অভিযোগ ও মামলা রয়েছে। সম্প্রতি গাজীপুরার স্যাটার্ণ টেক্সটাইল লিমিটেড কারখানায় ঝুট ব্যবসাকে কেন্দ্র করে সংঘটিত ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলার সূত্র ধরেই তার অবস্থান শনাক্ত করে অভিযান চালানো হয়।

আটকের পর সাথীকে টঙ্গী পশ্চিম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসকান্দার হাবিবুর রহমান জানান, “গাজীপুরা এলাকায় একটি বিস্ফোরণের ঘটনায় দায়ের করা বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় সিরাজুল ইসলামকে গ্রেফতার দেখানো হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হয়েছে।”

উল্লেখ্য, গত ৬ জুলাই (রোববার) গাজীপুর মহানগর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের চার নেতাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, চাঁদা দাবি, ও দলীয় আদর্শবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বহিষ্কার করে কেন্দ্রীয় বিএনপি। বহিষ্কৃতদের মধ্যে সিরাজুল ইসলাম সাথীর নামও ছিল বলে দলীয় সূত্রে জানা যায়।
দলের সহ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মো. তাইফুল ইসলাম টিপুর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযুক্ত নেতাদের বিরুদ্ধে সংগঠনের সকল পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এই ঘটনার পর থেকেই সাথী আত্মগোপনে ছিলেন বলে জানা গেছে। তবে র‍্যাবের গোপন নজরদারির মাধ্যমে তার অবস্থান নিশ্চিত হয়ে তাকে আটক করা সম্ভব হয়।

সিরাজুল ইসলাম সাথীর বিরুদ্ধে দায়েরকৃত মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে এবং তার বিরুদ্ধে আরও তদন্ত চলছে বলে আইন-শৃঙ্খলা বাহিনী জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST