বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo মনোহরদীতে ৭০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo কাপাসিয়া উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত Logo ফাইজা বাটন অ্যান্ড জিপার কোম্পানি মামলায় জামিনপ্রাপ্তদের ফুলেল সংবর্ধনা, নিরপেক্ষ তদন্তের দাবি Logo রূপগঞ্জে ১৭ বছর ধরে অবহেলিত সড়ক, নিজ অর্থায়নে ৫০০ মিটার সংস্কার করলেন কাউন্সিলর পদপ্রার্থী Logo রামগতি-কমলনগরের মেঘনায় ইলিশের খরা, সংকটে হাজারো জেলে পরিবার Logo ঘাটাইলে পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেফতার, মোবাইল কোর্টে কারাদণ্ড Logo উন্নয়ন বঞ্চিত মাধবপুরের বাঘাসুরা ইউনিয়ন: বর্ষায় কাদার রাস্তায় চরম দুর্ভোগে হাজারো মানুষ ‎ Logo রূপগঞ্জে অবৈধ ডাম্প ট্রাকের দৌরাত্ম্য, সড়ক ক্ষতিগ্রস্ত ও জনদুর্ভোগ চরমে Logo রাণীশংকৈলে স্ত্রী ডিভোর্স দেওয়ায় ইউপি সদস্য স্বামীর ফেসবুক লাইভে এসে আত্মহত্যা Logo রুপগঞ্জে সিলেট মহাসড়কে উড়ে কোটি টাকার চাঁদা, ভুলতা-গাউছিয়ায় থামছে না ফুটপাত দখল
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

টাঙ্গাইলের ৮ টি আসনের ফলাফল ঘোষণা: ৭টিতে বিএনপি, ১টিতে স্বতন্ত্রের জয়

Reporter Name / ১৮৭ Time View
Update : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬, ৭:৪২ অপরাহ্ন

শরিফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল জেলার ৮টি আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফলাফলে ৭টি আসনে বিএনপি মনোনীত প্রার্থীরা বিজয়ী হয়েছেন এবং ১টি আসনে স্বতন্ত্র প্রার্থী জয় লাভ করেছেন।

বৃহস্পতিবার রাতে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এ ফলাফল নিশ্চিত করা হয়।
টাঙ্গাইল জেলা-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে বিএনপির ফকির মাহবুব আনাম ১ লাখ ৫৩ হাজার ৯৩২ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর আব্দুল্লাহেল কাফী পান ৯৪ হাজার ৪৬২ ভোট। এ আসনে গণভোটে হ্যাঁ ভোট পড়েছে ১ লাখ ৬০ হাজার ৫০৬টি এবং না ভোট পড়েছে ৯২ হাজার ৮৭৮টি।

টাঙ্গাইল-২ (ভুঞাপুর-গোপালপুর) আসনে বিএনপির আব্দুস সালাম পিন্টু ১ লাখ ৯৮ হাজার ২১৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের হুমায়ুন কবির পান ৬০ হাজার ৮৭১ ভোট। এখানে গণভোটে হ্যাঁ ভোট পড়েছে ১ লাখ ৬২ হাজার ৬০টি এবং না ভোট পড়েছে ৭৪ হাজার ৮৭৫টি।
টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে স্বতন্ত্র (বিএনপি বিদ্রোহী) প্রার্থী লুৎফর রহমান খান আজাদ মোটরসাইকেল প্রতীকে ১ লাখ ৭ হাজার ৯০১ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির এস এম ওবায়দুল হক নাসির পান ৮২ হাজার ৭৬৯ ভোট। এ আসনে গণভোটে হ্যাঁ জয়ী হয়েছে ১ লাখ ৪২ হাজার ৯৮৩ ভোটে।
টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে বিএনপির লুৎফর রহমান মতিন ১ লাখ ৫ হাজার ৩৪২ ভোট পেয়ে জয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আবদুল লতিফ সিদ্দিকী পান ৬২ হাজার ৫০৯ ভোট। এখানে গণভোটে হ্যাঁ ভোট পড়েছে ১ লাখ ৩৩ হাজার ২১০টি।

টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপির সুলতান সালাহউদ্দিন ১ লাখ ৩১ হাজার ২৭৯ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের আহসান হাবিব মাসুদ পান ৮০ হাজার ২৮৩ ভোট। বিদ্রোহী প্রার্থী ফরহাদ ইকবাল পান ৬৯ হাজার ৪০৮ ভোট। এ আসনে গণভোটে হ্যাঁ ভোট পড়েছে ১ লাখ ৮৬ হাজার ৮৩৩টি।

টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে বিএনপির রবিউল আওয়াল লাভলু ১ লাখ ৫০ হাজার ৯৫২ ভোট পেয়ে জয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের এ কে এম আব্দুল হামিদ পান ৯১ হাজার ৯১৪ ভোট।

টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে বিএনপির আবুল কালাম আজাদ সিদ্দিকী ১ লাখ ৪১ হাজার ২৫৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন।
টাঙ্গাইল-৮ (সখিপুর-বাসাইল) আসনে বিএনপির আহমেদ আযম খান ১ লাখ ১৪ হাজার ২১৭ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সালাহউদ্দিন আলমগীর রাসেল পান ৭৭ হাজার ১৩০ ভোট।

জেলার সব আসনেই গণভোটের ফল বিশ্লেষণে দেখা গেছে, সংবিধান সংস্কারের প্রশ্নে হ্যাঁ ভোটের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেশি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST