শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত Logo টঙ্গীর পোশাকশ্রমিকরা শ্রমিকদের জীবনমান উন্নয়নে বিশেষ ওএমএস চালু: এমপি রনি Logo কাপাসিয়ায় জামায়াতের উদ্যোগে মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা সহ যুবক আটক Logo চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের উদ্যোগে ২২টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর Logo রাণীশংকৈলে বিনামূল্যে কৃষি প্রণোদনা সার বীজ বিতরণের শুভ উদ্বোধন Logo কাপাসিয়ায় আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১১৭ জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী মামলা Logo কাপাসিয়ায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে কৃষি অধিদপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাগণ Logo কাপাসিয়ায় আকস্মিক ঝড়ে সবকিছু লন্ডভন্ড: কৃষকের ৫০ কোটি টাকার ক্ষয়ক্ষতির আশংকা Logo গাজীপুরায় চুরি-ছিনতাই ও সন্ত্রাস বন্ধে ১০ দফা দাবিতে মানববন্ধন
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

টাঙ্গাইলে ছাত্রদল নেতার উপর হামলার প্রতিবাদ ও শাস্তির দাবিতে মানববন্ধন

Reporter Name / ১৬৬ Time View
Update : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ৪:৫৫ অপরাহ্ন

শরিফুল ইসলাম,টাঙ্গাইলঃ

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বীরবাসিন্দা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সোহেল সিকদারের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার ( ১২ এপ্রিল ) সকালে বীরবাসিন্দা ইউনিয়ন বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে কস্তুরীপাড়া বাজারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মজনু মিয়া, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, যুগ্ম সম্পাদক জসীম খান, বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশনের জেলা শাখার সাধারণ সম্পাদক সোহেল রানা, উপজেলা যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন মোল্লা, বীরবাসিন্দা ইউনিয়ন বিএনপির সভাপতি নায়েব আলী প্রমুখ। মানববন্ধনে উপজেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের কয়েক শতাধিক নেতাকর্মী ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, গত ২৮ মার্চ সোহেল সিকদারের উপর আওয়ামী সন্ত্রাসীরা হামলা করে। এখন পর্যন্ত পুলিশ আসামীদের গ্রেপ্তার করতে পারেনি। আমরা দ্রুতই সকল হামলাকরীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। তারা আরও বলেন ২০১১ সালের ২১ আগস্ট এই আওয়ামী সন্ত্রাসীরাই সোহেল সিকদারের বাবা শাজাহান সিকদারকে হত্যা করা করেছিল।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST