মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo টঙ্গীতে নূর ইসলাম হত্যা: ২১ দিনেও সব আসামি গ্রেপ্তার না হওয়ায় পরিবারের ক্ষোভ Logo কাপাসিয়ায় বিএনপির উদ্যোগে সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বেনাপোল থেকে দুরপাল্লার আমদানি-রপ্তানি পণ্যের ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার Logo দুই বছর পর চালু হচ্ছে খুলনা-কলকাতা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি Logo কাপাসিয়ায় প্রাথমিক বিদ্যালয়ে ‘নজরুল বর্ষে’র সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় আওয়ামীলীগ নেতা বেলায়েত প্রধান গ্রেফতার Logo কমলনগরে টর্চের আলোয় চলছে চিকিৎসাসেবা, বন্ধ পরীক্ষা-নিরীক্ষা Logo সরিষাবাড়ীতে জাতীয় নাগরিক পার্টির উপজেলা কার্যালয় উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে Logo কাপাসিয়ায় গোয়াল ঘরে আগুন পুড়ে ছাই কৃষকের স্বপ্ন Logo টঙ্গীর ৫৩ নম্বর ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের মতবিনিময় সভা
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

টাঙ্গাইলে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের কর্মশালা অনুষ্ঠিত

Reporter Name / ১৬১ Time View
Update : বুধবার, ১২ মার্চ, ২০২৫, ১১:১৯ অপরাহ্ন

টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইল, ১২ মার্চ ২০২৫ (বুধবার) – দক্ষ হয়ে শ্রম অভিবাসন করলে কম খরচে বিদেশে যাওয়া সম্ভব এবং উপার্জনও বেশি হয়—এমন মন্তব্য করেছেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আব্দুল্যাহ আল মামুন। তিনি বলেন, “অভিবাসন মানুষের অধিকার। কিন্তু বিদেশে কাজ করতে গেলে অবশ্যই দক্ষতা অর্জন করতে হবে।”

বিশ্বের বৃহত্তম বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের উদ্যোগে আয়োজিত ‘নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের টেকসই পুনরেকত্রীকরণ’ শীর্ষক জেলা কর্মশালায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কর্মশালাটি অনুষ্ঠিত হয় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে, যেখানে ইউরোপীয় ইউনিয়ন ও ব্র্যাকের যৌথ অর্থায়নে বাস্তবায়িত ‘ইম্প্রুভড সাসটেইনেবল রিইন্ট্রিগ্রেশন অব বাংলাদেশি রিটার্নি মাইগ্রেন্টস (প্রত্যাশা-২)’ প্রকল্পের আওতায় আলোচনা অনুষ্ঠিত হয়।

কর্মশালার বিশেষ অতিথি টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মোঃ ইয়াসির আরাফাত বলেন, “দক্ষ জনশক্তি গড়ে তোলা প্রয়োজন। একইসঙ্গে দালালদের দৌরাত্ম্য বন্ধ করে শ্রম অভিবাসনকে স্বচ্ছ করতে হবে।”

ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের সিনিয়র ম্যানেজার আজিজ আহমেদ বলেন, “ইউরোপে নিয়মিত ও বৈধ পথে যাওয়ার বিকল্প নেই। শ্রম অভিবাসনকে নিরাপদ করতে সমন্বিত উদ্যোগ নিতে হবে।”
কর্মশালায় মালয়েশিয়া ফেরত মোহাম্মদ সম্রাট মিয়া বিদেশে তার দুর্বিষহ নির্যাতনের অভিজ্ঞতা শেয়ার করেন। জর্ডান ফেরত অভিবাসী ছানোয়ারা বেগম নিজের কাজের অভিজ্ঞতা তুলে ধরেন।

অনুষ্ঠানের সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আব্দুল্যাহ আল মামুন প্রত্যাশা-২ প্রকল্পের অধীনে প্রবাসীদের টেকসই পুনরেকত্রীকরণের জন্য আর্থিক সহায়তার চেক হস্তান্তর করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— টাঙ্গাইল জেলা প্রশাসনের উপপরিচালক মো. শিহাব রায়হান, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মো. জাকির হোসেন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক ফাতেমা বেগম, টাঙ্গাইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মো. রাশেদুল ইসলাম ও জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল মোতালেব মিয়া।
এছাড়াও জেলার বিভিন্ন উপজেলার প্রবাসবন্ধু ফোরামের সভাপতি ও সদস্যবৃন্দ, অভিবাসন খাত সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

টাঙ্গাইলে ব্র্যাকের জেলা সমন্বয়কারী সরকার হাসান ওয়াইজ স্বাগত বক্তব্য রাখেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের ম্যানেজার শেখ মোহাম্মদ সালেহ্ রাব্বী। অনুষ্ঠানের সঞ্চালনা করেন জেলার এমআরএসসি কো-অর্ডিনেটর মোঃ আরিফুল ইসলাম।

কর্মশালায় আলোচকরা জোর দেন নিরাপদ ও নিয়মিত শ্রম অভিবাসনের প্রয়োজনীয়তার ওপর। তারা বলেন, বৈধ পথে দক্ষ হয়ে বিদেশ গেলে শুধু অর্থ উপার্জনই নয়, বাংলাদেশও উপকৃত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST