মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় আন্ত: প্রাথমিক ফুটবল টুর্ণামেন্টে দুর্গাপুর ইউনিয়নে বেগুনহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন Logo কৃষিকে এগিয়ে নিতে কেশবপুরে তিনদিনব্যাপী ‘কৃষি মেলা’ শুরু Logo কালিহাতীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন Logo সাত খামার ফাজিল মাদ্রাসায় পহেলা বৈশাখ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত Logo রাণীশংকৈলে নির্মাণাধীন ছাদের শাটারিং খুলতে গিয়ে সেফটি ট্যাংকে পড়ে যুবকের মর্মান্তিক মৃত্যু Logo সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার বোতল মাদক সিরাপ জব্দ Logo ফুটপাত উচ্ছেদে পরিকল্পনার অভাব Logo অবশেষে বাড়ল জ্বালানি তেলের দাম : লিটারে সর্বোচ্চ ২০ টাকা বৃদ্ধি, কার্যকর রোববার থেকে Logo জনগণের আস্থাই সরকারের সবচেয়ে বড় অর্জন, নির্যাতিতদের ডাটাবেজ ও রাষ্ট্রীয় স্বীকৃতি জরুরি: ড. আসিফ মিজান Logo কাপাসিয়ায় একই পরিবারের সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ৩ জন পিএইচডিধারী
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

দূতাবাসে হামলার প্রতিবাদে ঢাকা জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল

Reporter Name / ১৭৮ Time View
Update : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪, ৯:৪১ অপরাহ্ন

মোঃ শান্ত খান ঢাকা জেলা প্রতিনিধিঃ

ভারতে বাংলাদেশ দূতাবাসে হামলার প্রতিবাদে ধামরাইয়ে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা জেলা ছাত্রদল ও ধামরাইয়ের সকল স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীবৃন্দ।বুধবার (৪ডিসেম্বর) দুপুরে ধামরাইয়ে বিভিন্ন সড়ক হয়ে বিক্ষোভ মিছিলটি প্রদক্ষিণ করে।

ঢাকা জেলা ছাত্রদল সাবেক সহ সাধারণ সম্পাদক নাঈম ইসলাম ও ঢাকা জেলা ছাত্রদল সাইদুল ভূঁইয়া জুয়েল এর নেতৃত্বে ছাত্রদলের শতাধিক নেতাকর্মী এতে অংশ নেন। এসময় ছাত্রদলের নেতাকর্মীরা ভারতে বাংলাদেশ দূতাবাসে হামলার প্রতিবাদে নানা স্লোগান দেন।মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে ঢাকা জেলা ছাত্রদল সাবেক সহ সাধারণ সম্পাদক নাঈম ইসলাম বলেন, শেখ হাসিনা স্বৈরাচার ছিলেন। বাংলাদেশের মানুষ তাকে খেদিয়ে দিয়েছে। ভারতের এত জ্বলে তার কারণ একটাই, শেখ হাসিনা থাকাকালে যা ইচ্ছা তা চুক্তি করে বাংলাদেশকে তাদের অঙ্গরাজ্য করার স্বপ্ন দেখছিল ভারত। শেখ হাসিনা চলে যাওয়ার পর তাদের সে স্বপ্ন ভেঙে গেছে। ভারতে আমাদের পতাকা অসম্মান করা হয়েছে। এছাড়া আমাদের সহকারী হাইকমিশনে যে তিরস্কারজনক হামলা হয়েছে, আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি।

ঢাকা জেলা ছাত্রদল সাইদুল ভূঁইয়া জুয়েল বলেন, তারা এখন চেষ্টা করছেন, বিভিন্নভাবে আমাদের উসকানি দিয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে আমাদের দুর্বল করতে। যারা এ চিন্তা করছেন, তাদের প্রতি আমার অনুরোধ, কোনো লাভ হবে না। আপনারাও স্বপ্ন দেখেছিলেন কেয়ামত পর্যন্ত শেখ হাসিনাকে ক্ষমতায় রাখবেন। একটা কথা জেনে রাখুন, বাংলাদেশের জনগণ স্বাধীনতা সার্বভৌমত্বের নামে কোনো রকম কোনো কম্প্রোমাইজ করবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST