শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo রূপগঞ্জে এতিম শিক্ষার্থীদের সঙ্গে সময় টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo বাগমারায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন Logo চিকিৎসার অভাবে মৃত্যুশয্যায় গুনি সাংবাদিক সাজ্জাদ হোসেন Logo কাপাসিয়ায় বিএনপি নেতা অপহরণ ও মুক্তিপণ দাবির প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ Logo নেত্রকোনায় জনস্বাস্থ্য ও পুষ্টিমান উন্নয়নে পূর্বধলায় পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় ‘শিখা’ প্রকল্পের অরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত Logo মনোহরদীতে অফিস সময় মানছেন না অধিকাংশ কর্মকর্তা-কর্মচারী Logo খেলার ছলে জলবায়ু শিক্ষা: উলিপুরে শিশু-তরুণদের ব্যতিক্রমধর্মী প্রীতি ফুটবল ম্যাচ Logo প্রধানমন্ত্রীর গাড়িবহর থামিয়ে বিএনপি নেতার মুক্তির দাবিতে বিক্ষোভ Logo সাবেক সফল কমিশনার আবুল কালাম আজাদ আর নেই
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

ধর্ষণকারীর সর্বোচ্চ শাস্তির দাবিতে টাঙ্গাইলের কালিহাতীতে মানববন্ধন

Reporter Name / ২১০ Time View
Update : বুধবার, ১১ জুন, ২০২৫, ৪:৪৬ অপরাহ্ন

শরিফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বীরবাসিন্দা ইউনিয়নে এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের ঘটনার প্রতিবাদে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১১ জুন ২০২৫) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ধর্ষণের শিকার জরিনা খাতুন (৩০)–এর পরিবারের সদস্য ও এলাকাবাসী অংশগ্রহণ করেন। ভিকটিমের ভাই জয়নাল আবেদীনের নেতৃত্বে আয়োজিত এই কর্মসূচিতে অভিযুক্ত ধর্ষণকারী ওয়াহেদ আলী মন্ডলের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান ও ব্যানার-ফেস্টুন প্রদর্শন করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৮ জুন রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে জরিনা খাতুন তার নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। এ সময় একই এলাকার ওয়াহেদ আলী মন্ডল (৬০) ঘরে প্রবেশ করে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। ভিকটিমের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে অভিযুক্তকে আটক করে। তবে পরে অভিযুক্তের আত্মীয়-স্বজন ও সহযোগীরা তাকে জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায় বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।

এ ঘটনায় ভিকটিমের ভাই বাদী হয়ে কালিহাতী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

মানববন্ধনে বক্তারা বলেন, “একজন প্রতিবন্ধী নারীর ওপর এমন নির্মম বর্বরতা আমাদের সমাজে কল্পনাতীত। আমরা অবিলম্বে ওয়াহেদ আলী মন্ডলের দৃষ্টান্তমূলক ও সর্বোচ্চ শাস্তি দাবি করছি, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের জঘন্য কাজ করার সাহস না পায়।”

এ বিষয়ে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, অভিযোগ পাওয়া গেছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST