বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
Logo চাঁপাইনবাবগঞ্জে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে জামায়াতের মানববন্ধন, ডিসির কাছে স্মারকলিপি Logo কাপাসিয়ায় বিএনপির উদ্যোগে ২০২৪ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহিদ ও বীরদের সম্মাননা প্রদান Logo চারান উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন, এডহক কমিটির পরিচিতি অনুষ্ঠিত Logo রাণীশংকৈল বন্য প্রাণীর আক্রমণে দশজন আহত এলাকাবাসী আতঙ্কগ্রস্ত  Logo জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান Logo ১৪০ কোটি টাকার প্রকল্পের পরও জলাবদ্ধতা, ৭ দফা দাবিতে ভবদহবাসীর গণঅবস্থান Logo কালিহাতী থানার বিশেষ অভিযানে ইয়াবাসহ দুইজনের বিরুদ্ধে মাদক মামলা Logo কাপাসিয়ায় “প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬” সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে Logo কাপাসিয়ায় শিশু ধর্ষণ চেষ্টাকারী জামায়াত নেতাকে গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন Logo চাঁপাইনবাবগঞ্জে কিন্ডারগার্টেন বৃত্তি প্রদান ও সংবর্ধনা প্রদান
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

নববর্ষকে স্বাগত জানিয়ে সাভারের বিএনপি’র আনন্দ শোভাযাত্রা

Reporter Name / ১৪১ Time View
Update : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ৭:২৭ অপরাহ্ন

মোঃ শান্ত খান, ঢাকা :

বাংলা নববর্ষকে স্বাগত জানিয়ে বৈশাখী শোভাযাত্রা করেছে বিএনপি।

আজ সকালে সাভার পৌরসভার ছায়াবীথি এলাকা থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে এই আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

শোভাযাত্রাকে কেন্দ্র করে সকাল থেকে ছায়াবীথি এলাকায় ছিল উৎসবের রঙে রাঙানো। ভোরের আলো ফুটতেই আসতে শুরু করে নেতাকর্মীরা। শোভাযাত্রায় অংশ নিয়েছেন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিকদলের নেতাকর্মীরাসহ সাংস্কৃতিক সংগঠনের কর্মী এবং নানা বয়সী মানুষ।

ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক ও সাভার পৌর মেয়র পদপ্রার্থী মোঃ খোরশেদ আলম এর আয়োজনে আনন্দ শোভাযাত্রায় উপস্থিত ছিলেন, বিএনপির সহ-পরিবার ও কল্যাণ বিষয়ক সম্পাদক এবং সাভারের সাবেক সংসদ সদস্য ডা: দেওয়ান মো: সালাউদ্দিন বাবুসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী।

মেয়র পদপ্রার্থী মোঃ খোরশেদ আলম বলেন, এ দেশের মানুষ আওয়ামী লীগের ফ্যাসিবাদের জাঁতাকলে পিষ্ট হয়েছে প্রায় ১৬ বছর। এ সময়ে আনন্দ, উচ্ছ্বাস আর ভাবের প্রকাশ করতে হয়েছে পুরোপুরি নিয়ন্ত্রিত এক পরিবেশে। ফ্যাসিবাদী সরকারের মর্জিমতো। বাঁধভাঙা উল্লাসে সবাই তখন ভাসতে পারেনি।

সেই ফ্যাসিবাদকে হটিয়ে এ বছর এক মুক্ত আবহে, মুক্ত বাতাসে বাঙালির জীবনে এসেছে পহেলা বৈশাখ। আর তাই বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন করতে আজ লাখো মানুষ ঘরের বাইরে ছুটবে। নতুন বাংলাদেশে মানুষ পহেলা বৈশাখ উদযাপন করবে। এ সময় তারা সকলকে একটি নিরপেক্ষ নির্বাচন পর্যন্ত ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST