বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কালিহাতীতে ইয়াবাসহ দুই ‘জুলাই যোদ্ধা’ গ্রেপ্তার Logo কাপাসিয়ায় জাতীয় কবি কাজী ‘নজরুল বর্ষে’র সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু Logo চাঁপাইনবাবগঞ্জে ৮ মাসে ৭০ আত্মহত্যা, পরিবার-সমাজকে সচেতন হওয়ার আহ্বান পুলিশের Logo মনোহরদীতে নতুন ইউএনওকে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার শুভেচ্ছা Logo কাপাসিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ যুবলীগ ও ছাত্রলীগসহ ২০জন গ্রেফতার Logo খেলাধুলায় উৎসাহ বাড়াতে কালিহাতীতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরন Logo সিলেটে এসে রাষ্ট্রপতি শাহজালালের (র.) মাজার জিয়ারত করলেন Logo কাপাসিয়ায় আওয়ামীলীগ-যুবলীগ-ছাত্রলীগসহ ৮ জন গ্রেফতার Logo পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই, গ্রেপ্তার ৫ Logo কালিহাতীতে ছয় মাস ধরে পানিতে ডুবে সড়ক, দুর্ভোগে শিক্ষার্থীসহ এলাকাবাসী
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

নরসিংদীতে স্ত্রীর সঙ্গে কলহের জেরে ট্রেনের নীচে ঝাঁপ দিয়ে স্বামীর আত্মহত্যা

Reporter Name / ২৩৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪, ৪:১৫ অপরাহ্ন

সাদ্দাম উদ্দিন রাজ নরসিংদীঃ

নরসিংদীতে দাম্পত্য কলহের জেরে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে চট্রগ্রামগামী তূর্ণা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে আত্মহত্যা করেছেন মো. সাইদুর রহমান রহিদ (৩৬) নামে এক যুবক। খবর পেয়ে আজ বৃহস্পতিবার বেলা ১১ টায় লাশ উদ্ধার করে রেলওয়ে পুলিশ।

এর আগে বুধবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে নরসিংদী সদর উপজেলার পুরানপাড়া এলাকার রেললাইনে এ ঘটনা ঘটে। ওই সময় ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে চট্রগ্রাম যাচ্ছিল ।

নরসিংদী রেলওয়ে ফাড়ির উপ পরিদর্শক মো: শহীদুল্লাহ্ এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও নিহতের পরিবারের সদস্যরা জানান, গতকাল বুধবার সাইদুর ঢাকা থেকে নরসিংদীতে শুশুর বাড়িতে আসেন। স্ত্রী স্থায়ীভাবে তার নিজের বাপের বাড়ি ননরসিংদীতে থাকা নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে কলহ চলে আসছিল। এই জের ধরে স্বামী গত রাতে বাড়ি থেকে বের হয়ে পুরানপাড়া এলাকায় ট্রেনের নিচে পড়ে আত্নহত্যা করেন। পরে, পুলিশ আজ বৃহস্পতিবার সকাল ১১টায় মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

নিহত মো. সাইদুর রহমান রহিদ ঢাকা দক্ষিণ কাফরুল এলাকার মো. ইসলাম শেখের ছেলে। তিনি বেসরকারি একটি প্রতিষ্ঠানে আইটি প্রোভাইডার হিসেবে চাকরি করেতেন। ৭ বছর আগে তিনি নরসিংদী সদর উপজেলার ঘোড়াদিয়া সোনাতলা এলাকার রহমান মুন্সীর মেয়ে তহুরা খাতুনকে বিয়ে করেন। তাদের কন্যা সন্তান রয়েছে।

নিহতের ভাই লুৎফুর রহমান বলেন, স্ত্রীর সাথে পারিবারিক কলহের জেরে আমার ভাই আত্নহত্যা করেছে। তিনি সেটা ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে লিখে গেছেন। ঘটনাটির সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমরা বিচার দাবি করছি।

রেলওয়ে ইনচার্জ মো. শহীদুল্লাহ্ বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে পরিবারের অভিযোগে ভিত্তিতে আইনগত পদক্ষেপ নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST