শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় মহিলাদল নেত্রীর বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগে সংবাদ সম্মেলন: অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি Logo গাজীপুরে বাংলাদেশ প্রেস ক্লাবের সাংগঠনিক উন্নয়ন সভা, প্রশিক্ষণ ও গ্রীষ্মকালীন ফল উৎসব Logo কাপাসিয়ায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার Logo কাপাসিয়ায় “প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতার” প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo মনোহরদীতে ৭০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo কাপাসিয়া উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত Logo ফাইজা বাটন অ্যান্ড জিপার কোম্পানি মামলায় জামিনপ্রাপ্তদের ফুলেল সংবর্ধনা, নিরপেক্ষ তদন্তের দাবি Logo রূপগঞ্জে ১৭ বছর ধরে অবহেলিত সড়ক, নিজ অর্থায়নে ৫০০ মিটার সংস্কার করলেন কাউন্সিলর পদপ্রার্থী Logo রামগতি-কমলনগরের মেঘনায় ইলিশের খরা, সংকটে হাজারো জেলে পরিবার Logo ঘাটাইলে পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেফতার, মোবাইল কোর্টে কারাদণ্ড
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

নরসিংদীতে হত্যা মামলার পলাতক আসামী আটক, অস্ত্র উদ্ধার

Reporter Name / ২৪২ Time View
Update : শনিবার, ২ নভেম্বর, ২০২৪, ৭:৪৬ অপরাহ্ন

নরসিংদী জেলা প্রতিনিধিঃ

নরসিংদীতে হত্যা মামলার পলাতক আসামী ও শীর্ষ সন্ত্রাসীকে আটক করা হয়েছে। পরে তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে নরসিংদী মডেল থানা পুলিশ।শনিবার (২ নভেম্বর) বিকালে নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক তথ্যটি নিশ্চিত করেন।

আটকৃত ব্যক্তি হলেন, শহরের সাটিরপাড়া এলাকার হানিফ মিয়ার ছেলে লিমন (২৬)। পুলিশ সূত্রে জানা যায়, সে নরসিংদী মডেল থানার একটি হত্যা মামলার পলাতক আসামী।পলাতক অবস্থায় সে নরসিংদী সহ আশপাশ এলাকায় ছিনতাই, চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যকলাপ করে বেড়াতো। বিষয়টি জেলা পুলিশ সুপারের নজরে আসলে নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের নির্দেশে উপপরিদর্শক মোঃ আঃ গাফ্ফার (বিপিএম) এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে গঠিত একটি চৌকস দল শুক্রবার রাত সাড়ে ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে শহরের দত্তপাড়া (লঞ্চ ঘাট) এলাকায় অভিযান চালিয়ে লিমনকে আটক করতে সক্ষম হোন।

প্রাথমিক জিজ্ঞেসাবাদে সে তার ব্যবহৃত অস্ত্রের কথা স্বীকার করেন। পরে তার দেখানো মতে শহরের দক্ষিন সাটিরপাড়ার জাঙ্গালিয়া এলাকার মগার বাড়ি হতে ম্যাগজিনসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করেন পুলিশ। আরও জানা যায়, আটকৃত লিমন একজন পেশাদার সন্ত্রাসী ও ছিনতাইকারী। তাহার বিরুদ্ধে নরসিংদীসহ আশপাশের থনায় হত্যা সহ ৭ (সাত) টি মামলা রয়েছে। পরে তার বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় অস্ত্র মামলা দায়ের করে পুলিশী প্রহরায় আদালতে সোপর্দ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST