বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo রামগতি-কমলনগরের মেঘনায় ইলিশের খরা, সংকটে হাজারো জেলে পরিবার Logo ঘাটাইলে পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেফতার, মোবাইল কোর্টে কারাদণ্ড Logo উন্নয়ন বঞ্চিত মাধবপুরের বাঘাসুরা ইউনিয়ন: বর্ষায় কাদার রাস্তায় চরম দুর্ভোগে হাজারো মানুষ ‎ Logo রূপগঞ্জে অবৈধ ডাম্প ট্রাকের দৌরাত্ম্য, সড়ক ক্ষতিগ্রস্ত ও জনদুর্ভোগ চরমে Logo রাণীশংকৈলে স্ত্রী ডিভোর্স দেওয়ায় ইউপি সদস্য স্বামীর ফেসবুক লাইভে এসে আত্মহত্যা Logo রুপগঞ্জে সিলেট মহাসড়কে উড়ে কোটি টাকার চাঁদা, ভুলতা-গাউছিয়ায় থামছে না ফুটপাত দখল Logo ঘাটাইলে পুলিশের পৃথক অভিযানে ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার, উদ্ধার ৪০ পিস মাদক ট্যাবলেট Logo কাপাসিয়ায় ভালনারেবল উইমেন বেনিফিট কার্যক্রম কমিটির সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় ৭৪ পিস ইয়াবাসহ চিহ্নিত শীর্ষ মাদক কারবারি জহিরুল গ্রেফতার Logo কালিহাতীর বল্লা ইউনিয়নে মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে জনসচেতনতার জোরালো আহ্বান
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

নারী কেলেংকারীর ভিডিও ভাইরাল: গাজীপুর জেলা ছাত্রদল সভাপতিকে পদ থেকে অব্যাহতি

Reporter Name / ৭৫৩ Time View
Update : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪, ৩:০১ পূর্বাহ্ন

কাপাসিয়া, (গাজীপুর) প্রতিনিধিঃ

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপে এক নারীকে ধর্ষণের অভিযোগে বিচার দাবি করে একটি ভিডিও ভাইরাল হলে গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন শিশিরকে গতকাল তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত একটি পত্রে তাকে অব্যাহতি প্রদান করা হয়।

গতকাল রোববার পাঠানো ওই পত্রে বলা হয়েছে, ‘ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গাজীপুর জেলা শাখার সভাপতি ইমরান হোসেন শিশিরকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির রোববার এই সিদ্ধান্ত অনুমোদন করেন।’

ইমরান হোসেন শিশির গাজীপুরের কাপাসিয়া সদরের সাফাইশ্রী এলাকার আব্দুর রশিদ মাস্টারের ছেলে। তার এক প্রতিবেশী নারীর (২৭) ৩ মিনিট ৪১ সেকেন্ডের একটি ভিডিও রোববার সকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ওই নারী ইমরান হোসেন শিশিরের সাথে প্রায় ছয় বছর ধরে তার প্রেমের সম্পর্ক রয়েছে বলে দাবি করেন। এরই মাঝে তারা দুজন ভারতে ৯ দিন এবং কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়ে একসাথে আবাসিক হোটেলে একই কক্ষে রাত্রি যাপন করেছেন বলে দাবি করেন। এমনকি তাদের শারীরিক সম্পর্কের ফলে একাধিকবার ওই নারী গর্ভবতী হলে শিশিরের চাপে গর্ভপাত করতে বাধ্য হয়েছেন বলে দাবি করেন। এতদিন পর্যন্ত ওই নারীকে বিয়ের আশ্বাস দিলেও গত ৫ আগস্টের পর থেকে শিশির ওই নারীর সাথে সর্ম্পক ছিন্ন করে নানা রকমের ভয়ভীতি দেখাচ্ছেন বলে দাবি করেন। ফলে তিনি বাধ্য হয়ে কেন্দ্রীয় ছাত্রদল নেতৃবৃন্দের কাছে অভিযোগ করেছেন বলে জানান।

তবে রোববার এ বিষয়ে ওই নারী শ্রীপুরের রাজেন্দ্রপুর এলাকায় একটি সংবাদ সম্মলন করে তার বক্তব্য সম্বলিত ওই ভিডিও সুপার এডিট করে বানানো হয়েছে বলে দাবি করেন এবং এর সাথে জড়িতদের বিষয়ে বিচার দাবি করেন। তবে শিশিরের চাপে পড়ে ওই নারী এ সংবাদ সম্মেলন করতে বাধ্য হয়েছেন বলে অনেকেই মনে করেন।


আপনার মতামত লিখুন :

2 responses to “নারী কেলেংকারীর ভিডিও ভাইরাল: গাজীপুর জেলা ছাত্রদল সভাপতিকে পদ থেকে অব্যাহতি”

  1. Mobarock Mamun says:

    ধন্যবাদ কেন্দ্রীয় ছাত্র দলের নেতৃবৃন্দ কে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য কোন ব্যক্তির দায়ী সংগঠন নিবে না সে যে অপকর্ম করেছে সে একজন মানুষ রুপে জানোয়ার তাকে অবিলম্বে আইনের আওতায়ানার জরুর দাবি জানাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST