মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় আওয়ামীলীগ-যুবলীগ-ছাত্রলীগসহ ৮ জন গ্রেফতার Logo পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই, গ্রেপ্তার ৫ Logo কালিহাতীতে ছয় মাস ধরে পানিতে ডুবে সড়ক, দুর্ভোগে শিক্ষার্থীসহ এলাকাবাসী Logo সিলেট আসছেন রাষ্ট্রপতি মঙ্গলবার ব্যাপক প্রস্তুতি, কঠোর নিরাপত্তা Logo বেনাপোল দিয়ে ভারতীয় ইলিশের আমদানি বাড়ছে, দেশি বলে কেজিতে ১৪০০ থেকে ১৮০০ টাকায় বিক্রির অভিযোগ Logo মানিকগঞ্জে ৬ মাসব্যাপী হামদ-নাত ও সীরাত প্রতিযোগিতা শুরু Logo এসিল্যান্ডের বদলি ঠেকাতে রাণীশংকৈলে মানববন্ধন Logo কাপাসিয়ায় “ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬” কর্মসূচির উদ্বোধন Logo কাপাসিয়ায় সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময় Logo বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে মাদক অপরাধে ৫ জনের কারাদণ্ড
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

নির্বাচন বর্জনের ঘোষণা দিলেন কিশোরগঞ্জ-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী কাজী রেহা কবির সিগমা

Reporter Name / ১৮৩ Time View
Update : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬, ৮:২৭ অপরাহ্ন

কিশোরগঞ্জ সদর প্রতিনিধি: 

নির্বাচনে ব্যাপক অনিয়ম, কারচুপি, জাল ভোট ও প্রশাসনের একপেশে আচরণের প্রতিবাদে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী গবেষক, সমাজকর্মী ও নারী উদ্যোক্তা কাজী রেহা কবির সিগমা। তিনি ফুটবল প্রতীকে নির্বাচনে অংশ নিয়েছিলেন।
আজ (১২ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার বিকেলে হাওড় অধ্যুষিত অষ্টগ্রামের ‘কাজী বাড়িতে’ এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি। এ সময় তিনি বলেন, ‘নির্বাচনের আগের রাতে তিন উপজেলা ইটনা-মিঠামইন ও অষ্টগ্রাম জুড়েই অবৈধভাবে ভোট কেনায় মত্ত ছিল বিএনপির নেতাকর্মীরা।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন, ‘ভোটের সময় দিনভর বিভিন্ন কেন্দ্রে তার পোলিং এজেন্টের বের করে দেওয়ার ঘটনা ঘটে। সাধারণ ভোটারদের ‘ধানের শীষ’ প্রতীকে ভোট দিতে বিএনপির নেতাকর্মীরা কেন্দ্রের বাইরে এবং ভেতরে এসেও প্রভাব বিস্তার করেছেন। এছাড়া বিভিন্ন জায়গায় একজনের পরিবর্তে অন্যরা এসে ভোট দিয়ে যাওয়ারও ঘটনা ঘটেছে। এ ব্যাপারে জেলা ও উপজেলা প্রশাসন এবং সেনাবাহিনীকে বারবার এ বিষয়ে অবহিত করা হলেও তারা যথাযথ কোন পদক্ষেপ গ্রহণ করেনি’।
কাজী সিগমা এবার নির্বাচন সুষ্ঠু হবে-এমন প্রসঙ্গে তিনি বলেন, ছব্বিশে বিপ্লব পরবর্তীতে আমরা আশা করেছিলাম একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের কিন্তু দুঃখজনকভাবে এই নির্বাচন একটি ‘প্রহসন’ ছাড়া আর কিছুই নয় বলে মন্তব্য করেন। এ সময় তিনি পাশে থাকবার জন্য তাঁর সকল সমর্থক-কর্মী ও সাধারণ ভোটারদেরকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আমিও আপনাদের পাশে আছি এবং সবসময়ই থাকবো’। এ সময় তিনি গণমাধ্যমকর্মীদের কাছেও কৃতজ্ঞতা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST