শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
Logo ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত গ্রেফতার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার Logo কাপাসিয়ায় মহিলাদল নেত্রীর বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগে সংবাদ সম্মেলন: অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি Logo গাজীপুরে বাংলাদেশ প্রেস ক্লাবের সাংগঠনিক উন্নয়ন সভা, প্রশিক্ষণ ও গ্রীষ্মকালীন ফল উৎসব Logo কাপাসিয়ায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার Logo কাপাসিয়ায় “প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতার” প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo মনোহরদীতে ৭০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo কাপাসিয়া উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত Logo ফাইজা বাটন অ্যান্ড জিপার কোম্পানি মামলায় জামিনপ্রাপ্তদের ফুলেল সংবর্ধনা, নিরপেক্ষ তদন্তের দাবি Logo রূপগঞ্জে ১৭ বছর ধরে অবহেলিত সড়ক, নিজ অর্থায়নে ৫০০ মিটার সংস্কার করলেন কাউন্সিলর পদপ্রার্থী Logo রামগতি-কমলনগরের মেঘনায় ইলিশের খরা, সংকটে হাজারো জেলে পরিবার
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

নেত্রকোনার পূর্বধলায় জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন

Reporter Name / ১৫৭ Time View
Update : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫, ৪:০২ অপরাহ্ন

সাগর আহমেদ জজ, নেত্রকোনা:

নেত্রকোনার পূর্বধলায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে উদ্বোধনী অনুষ্ঠান, র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (১৮ আগষ্ট) উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর এই সব অনুষ্ঠানের আয়োজন করে।
মৎস্য সপ্তাহ উপলক্ষে সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্বরে র‍্যালি বের হয়। র‍্যালি শেষে উপজেলা পরিষদ পুকুরে প্রধান অতিথি হিসেবে মাছের পোনা অবমুক্ত করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার নাজনীন আখতার।
পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা মৎস্য কর্মকর্তা অপরাজিতা রায় এর সভাপতিত্বে উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার নাজনীন আখতার।
এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, অতিরিক্ত কৃষি অফিসার আবদুল্লাহ আল মাহমুদুন নূর, যুব উন্নয়ন কর্মকর্তা মো. আলাউদ্দিন খান, সাংবাদিক হাবিবুর রহমান ও মৎস্য চাষীবৃন্দ।
অনুষ্ঠানে মৎস্য চাষে বিশেষ অবদান রাখায় মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST