শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo গাজীপুরে বাংলাদেশ প্রেস ক্লাবের সাংগঠনিক উন্নয়ন সভা, প্রশিক্ষণ ও গ্রীষ্মকালীন ফল উৎসব Logo কাপাসিয়ায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার Logo কাপাসিয়ায় “প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতার” প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo মনোহরদীতে ৭০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo কাপাসিয়া উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত Logo ফাইজা বাটন অ্যান্ড জিপার কোম্পানি মামলায় জামিনপ্রাপ্তদের ফুলেল সংবর্ধনা, নিরপেক্ষ তদন্তের দাবি Logo রূপগঞ্জে ১৭ বছর ধরে অবহেলিত সড়ক, নিজ অর্থায়নে ৫০০ মিটার সংস্কার করলেন কাউন্সিলর পদপ্রার্থী Logo রামগতি-কমলনগরের মেঘনায় ইলিশের খরা, সংকটে হাজারো জেলে পরিবার Logo ঘাটাইলে পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেফতার, মোবাইল কোর্টে কারাদণ্ড Logo উন্নয়ন বঞ্চিত মাধবপুরের বাঘাসুরা ইউনিয়ন: বর্ষায় কাদার রাস্তায় চরম দুর্ভোগে হাজারো মানুষ ‎
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

নেত্রকোনার পূর্বধলায় মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

Reporter Name / ২৩৩ Time View
Update : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫, ২:২৬ অপরাহ্ন

সাগর আহমেদ জজ (নেত্রকোনা) প্রতিনিধি :

নেত্রকোনার পূর্বধলায় দীর্ঘদিন ধরে মিথ্যা মামলা ও হয়রানির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে পানিশা গ্রামের দুই শতাধিক মানুষ।
বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে উপজেলার পানিশা বাজারে হোগলা ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মো. হাবিবুর রহমান বিরুদ্ধে সমাজবিরোধী কর্মকাণ্ড, মামলা-বাজি ও দীর্ঘদিন ধরে গ্রামবাসীকে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির অভিযোগে এই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে গ্রামবাসী।
মানববন্ধনে বক্তব্য রাখেন, বেলায়েত সরকার, নাজমা আক্তার, আব্দুল গনি তালুকদার, মো. বাবুল শেখ ও উমেদ হোসেন প্রমূখ।
এ সময় বক্তারা বলেন, হাবিবুর রহমান নিজেকে ক্ষমতাবান প্রমাণ করার জন্য রাজনৈতিক প্রভাব খাটিয়ে পানিশা গ্রামের নিরীহ, সহজ-সরল মানুষদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা ও ভয়ভীতি দেখিয়ে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করে আসছে। যার ফলে গ্রামবাসী নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং সামাজিক সম্প্রীতি বিনষ্ট হচ্ছে। তারা অভিযোগ করেন সমাজ, দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে এ ধরনের অপকর্মকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া না হলে পরিস্থিতি অবনতির দিকে যাবে।
মানববন্ধনে গ্রামবাসীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। তাদের দাবি ন্যায়বিচার প্রতিষ্ঠা ও সামাজিক শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রশাসনের দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি।
এই বিষয়ে অভিযুক্ত বিএনপি নেতা মো. হাবিবুর রহমান বলেন, যারা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে তারা আওয়ামী লীগের পেতাত্মা। তার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST