রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
Logo গাজীপুর জেলা ট্রান্সপোর্ট  মালিক সমিতির দুই নেতা বহিষ্কার Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী মামুনুর রশিদ মামুন মনোনীত Logo রূপগঞ্জে ভোলাব ইউনিয়ন পল্লী চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত Logo টঙ্গীর পোশাকশ্রমিকরা শ্রমিকদের জীবনমান উন্নয়নে বিশেষ ওএমএস চালু: এমপি রনি Logo কাপাসিয়ায় জামায়াতের উদ্যোগে মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা সহ যুবক আটক Logo চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের উদ্যোগে ২২টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর Logo রাণীশংকৈলে বিনামূল্যে কৃষি প্রণোদনা সার বীজ বিতরণের শুভ উদ্বোধন Logo কাপাসিয়ায় আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১১৭ জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী মামলা
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

পাকিস্তান ভারতের উত্তেজনা কমাতে মধ্যস্থতার প্রস্তাব ইরানের

Reporter Name / ৩৫৪ Time View
Update : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫, ৯:২৭ পূর্বাহ্ন

নিউজ ডেক্স:

জম্মু ও কাশ্মীরের পাহেলগামে পাকিস্তানভিত্তিক জঙ্গিদের ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ভারত-পাকিস্তানের সম্পর্ক চরম উত্তেজনায় পৌঁছেছে। এই পরিস্থিতিতে ইরান দুই প্রতিবেশী দেশের মধ্যে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে। একইসঙ্গে জাতিসংঘ মহাসচিব উভয় দেশকে ‘সর্বোচ্চ সংযম’ দেখানোর আহ্বান জানিয়েছেন।

ইরানের পররাষ্ট্র মন্ত্রী সাইয়েদ আব্বাস আরাঘচি এক বিবৃতিতে বলেন, “ভারত ও পাকিস্তান আমাদের দুই ভাইপ্রতিম প্রতিবেশী দেশ। এ অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের কাছে এই দুই দেশের সম্পর্ক সর্বোচ্চ অগ্রাধিকারে রয়েছে।

পাহেলগাম হামলার পর ভারত পাকিস্তানের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা গ্রহণ করেছে। এতে করে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও খারাপের দিকে যাচ্ছে বলে আন্তর্জাতিক মহল উদ্বেগ প্রকাশ করেছে।

ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনার প্রেক্ষাপটে ইরানের এই উদ্যোগকে আন্তর্জাতিক কূটনৈতিক মহলে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। তবে দুই দেশের পক্ষ থেকেই এখনও পর্যন্ত ইরানের মধ্যস্থতা প্রস্তাবে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

তথ্যসূত্রঃ https://www.indiatoday.in/india/story/india-pak-brotherly-neighbours-of-iran-tehran-offers-to-play-mediator-ties-nosedive-pahalgam-attack-2715266-2025-04-25


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST