সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
Logo রূপগঞ্জে শতকোটি টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার দাবি, বাড়িঘরে হামলা, মাদক কারবার নিয়ন্ত্রণ ও নারীদের হয়রানির অভিযোগ Logo গাজীপুর জেলা ট্রান্সপোর্ট  মালিক সমিতির দুই নেতা বহিষ্কার Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী মামুনুর রশিদ মামুন মনোনীত Logo রূপগঞ্জে ভোলাব ইউনিয়ন পল্লী চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত Logo টঙ্গীর পোশাকশ্রমিকরা শ্রমিকদের জীবনমান উন্নয়নে বিশেষ ওএমএস চালু: এমপি রনি Logo কাপাসিয়ায় জামায়াতের উদ্যোগে মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা সহ যুবক আটক Logo চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের উদ্যোগে ২২টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর Logo রাণীশংকৈলে বিনামূল্যে কৃষি প্রণোদনা সার বীজ বিতরণের শুভ উদ্বোধন
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

পূবাইলে ভুয়া মুক্তিযোদ্ধাদের প্রতিবেদন তৈরির সময় সাংবাদিক লাঞ্ছিত, থানায় জিডি

Reporter Name / ১৬১ Time View
Update : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫, ১১:০৫ পূর্বাহ্ন

আশিকুর রহমান, স্টাফ রিপোর্টার :

গাজীপুরের পূবাইলে ভুয়া মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে অনুসন্ধানী প্রতিবেদন তৈরি করতে গিয়ে লাঞ্ছিত হেনস্তার শিকার হয়েছেন আনন্দ টেলিভিশনের সাংবাদিকসহ দুই সাংবাদিক।

রবিবার (২৭ এপ্রিল)  দুপুরে স্থানীয় খিলগাঁও পশ্চিম পাড়া এলাকায় তথ্য সংগ্রহের সময় এই ঘটনা ঘটে। এঘটনায় পূবাইল থানায় একটি সাধারণ ডাইরি করেছেন ভুক্তভোগী সংবাদ কর্মী।

ভোক্তভোগী সাংবাদিক শাকিল জানান, তিনি ও তার সহকর্মী মোঃ সেলিম সহ পূবাইল ৪১নং ওয়ার্ড খিলগাঁও এলাকার বাসিন্দা ভূয়া মুক্তিযোদ্ধা অভিযোগে অভিযুক্ত আব্দুর রউফ সরকারের বাড়িতে যান। তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য ভিডিও ধারণকালে  আব্দুর রউফ সরকারের বড় ছেলে সোলায়মান সরকার কোনো কথা না শুনেই উত্তেজিত হয়ে তাদের দুজনকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এছাড়াও তিনি সাংবাদিকদের বিরুদ্ধে দশ লক্ষ টাকা চাঁদাবাজির মিথ্যা অভিযোগ এনে মুঠোফোনে ভিডিও ধারণ করেন। ভোক্তভোগী সাংবাদিকদের আশাংঙ্কা, এই ভিডিও ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের সম্মানহানি করা হতে পারে।সাংবাদিক শাকিল বিষয়টি তাৎক্ষণিকভাবে তাদের টেলিভিশন কর্তৃপক্ষ ও স্থানীয় পূবাইল থানা পুলিশকে অবহিত করলে অভিযুক্ত সোলায়মান আরও ক্ষিপ্ত হয়ে তাদের প্রাণনাশের হুমকি দেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাংবাদিক শাকিল ও তার সহকর্মী একটি বাড়িতে তথ্য যাচাই করতে গেলে অভিযুক্ত ভুয়া মুক্তিযোদ্ধা আব্দুর রউফ সরকারের বড় ছেলে সোলায়মান সরকার ও তার সহযোগীরা তাদেরকে ঘিরে ফেলে। প্রথমে তারা বাকবিতণ্ডায় জড়ায় এবং পরে একপর্যায়ে সাংবাদিকদের শারীরিকভাবে লাঞ্ছিত করে হুমকি ধামকি দেওয়া হয়। তাদের ব্যবহৃত মোবাইল ফোন, নোটবুক ও ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। পরিস্থিতি বেগতিক দেখে স্থানীয় লোকজন এগিয়ে এসে সাংবাদিকদের সমর্থন জানান এবং ঘটনার প্রতিবাদ করেন। পরে স্থানীয়দের সহায়তায় শাকিল ও তার সহকর্মী পূবাইল থানায় গিয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

পুবাইল সাংবাদিক ক্লাবের সভাপতি রবিউল আলম বলেন, অভিযোগের ভিত্তিতে তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাই করা একজন সংবাদ কর্মীর নৈতিক দায়িত্ব। সেখানে আজ যে ঘটনাটা ঘটেছে তা খুবই দুঃখজনক। সাংবাদিকরা সমাজের দর্পণ তাদের সাথে এমন আচরণ কখনোই কাম্য নয় আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সাথে সংবাদ কর্মীদের হেনস্তাকারীর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাই।

জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি গাজী মামুন এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন “সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। মুক্তিযুদ্ধের চেতনার নামে ভুয়া সনদ ব্যবহারকারীদের রক্ষা করতে সাংবাদিকের উপর হামলা ও লাঞ্ছিতর ঘটনা গণতন্ত্র ও মুক্ত মতপ্রকাশের উপর সরাসরি আঘাত।

এ বিষয়ে পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST