শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় মৎস অফিসের উদ্যোগে পোনা মাছ অবমুক্তকরণ ও বিতরণ Logo কাপাসিয়ায় শিক্ষার্থীদের ইভটিজিংয়ের দায়ে এক বখাটের ৩ মাসের কারাদন্ড Logo মিথ্যা মামলা ও অপপ্রচারের বিরুদ্ধে রানা মিয়ার সংবাদ সম্মেলন Logo কালিহাতীতে ইয়াবাসহ দুই ‘জুলাই যোদ্ধা’ গ্রেপ্তার Logo কাপাসিয়ায় জাতীয় কবি কাজী ‘নজরুল বর্ষে’র সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু Logo চাঁপাইনবাবগঞ্জে ৮ মাসে ৭০ আত্মহত্যা, পরিবার-সমাজকে সচেতন হওয়ার আহ্বান পুলিশের Logo মনোহরদীতে নতুন ইউএনওকে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার শুভেচ্ছা Logo কাপাসিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ যুবলীগ ও ছাত্রলীগসহ ২০জন গ্রেফতার Logo খেলাধুলায় উৎসাহ বাড়াতে কালিহাতীতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরন Logo সিলেটে এসে রাষ্ট্রপতি শাহজালালের (র.) মাজার জিয়ারত করলেন
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

পূর্বধলায় পূর্বশত্রুতার জেরে প্রকাশ্যে গাছ কাটল প্রতিপক্ষ

Reporter Name / ১৪৯ Time View
Update : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫, ৫:৫৩ অপরাহ্ন

সাগর আহমেদ জজ,(নেত্রকোনা) প্রতিনিধি:

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় প্রকাশ্যে দিনের আলোতে আবুল কালামের রোপণ করা বিভিন্ন জাতের গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। পূর্বশত্রুতা ও জমি নিয়ে বিরোধের জের ধরে উপজেলার খলিশাউর ইউনিয়নের প্রতাবপুর গ্রামে এ ঘটনা ঘটে। এই ঘটনায় ক্ষতিগ্রস্ত আবুল কালাম চার জনের নামে পূর্বধলা থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।
অভিযোগকারী আবুল কালাম জানান, তিনি উত্তরাধিকার সূত্রে এই জমির মালিক। ২০২২ সালে সড়ক বিভাগের ‘শ্যামগঞ্জ-জারিয়া-বিরিশিরি-দুর্গাপুর জেলা মহাসড়ককে জাতীয় মানে উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের জন্য নেত্রকোনা জেলা প্রশাসন থেকে সম্পত্তি অধিগ্রহণের ক্ষতিপূরণ বাবদ তাঁকে নোটিশ দেওয়া হয়। এর পর থেকেই চাচাতো ভাই সোহেল তাঁর সঙ্গে এই জমি নিয়ে বিরোধ শুরু করেন। বর্তমানে জমিজমা বাটোয়ারা সংক্রান্ত বিষয়টি আদালতে বিচারাধীন রয়েছে। কালামের অভিযোগ, গত বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে তাঁর চাচাতো ভাই সোহেলসহ তিন-চারজন মিলে জমির পাশে রোপণ করা সুপারি, পেয়ারা, লেবু ও কলাগাছ কেটে ফেলে এবং দেশীয় অস্ত্র-সস্ত্র দেখিয়ে হত্যার হুমকি দেয়।
সরেজমিনে দেখা যায়, জমির পাশে রোপণ করা ছোট ও মাঝারি আকারের প্রায় ২০টি সুপারি গাছের চারা, একটি পেয়ারা ও একটি লেবু গাছ এবং ১৫টি কলাগাছ কাটা অবস্থায় পড়ে আছে।এ বিষয়ে অভিযুক্ত সোহেল মিয়া বলেন, ওই জায়গাটি তাঁদের। ব্যবসা প্রতিষ্ঠান স্থাপনের জন্য তিনি গাছগুলো কেটেছেন।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ নূরুল আলম জানান, এ বিষয়ে থানায় একটি অভিযোগ এসেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST