বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় জাতীয় কবি কাজী ‘নজরুল বর্ষে’র সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু Logo চাঁপাইনবাবগঞ্জে ৮ মাসে ৭০ আত্মহত্যা, পরিবার-সমাজকে সচেতন হওয়ার আহ্বান পুলিশের Logo মনোহরদীতে নতুন ইউএনওকে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার শুভেচ্ছা Logo কাপাসিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ যুবলীগ ও ছাত্রলীগসহ ২০জন গ্রেফতার Logo খেলাধুলায় উৎসাহ বাড়াতে কালিহাতীতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরন Logo সিলেটে এসে রাষ্ট্রপতি শাহজালালের (র.) মাজার জিয়ারত করলেন Logo কাপাসিয়ায় আওয়ামীলীগ-যুবলীগ-ছাত্রলীগসহ ৮ জন গ্রেফতার Logo পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই, গ্রেপ্তার ৫ Logo কালিহাতীতে ছয় মাস ধরে পানিতে ডুবে সড়ক, দুর্ভোগে শিক্ষার্থীসহ এলাকাবাসী Logo সিলেট আসছেন রাষ্ট্রপতি মঙ্গলবার ব্যাপক প্রস্তুতি, কঠোর নিরাপত্তা
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

পূর্বধলায় বিজয় দিবস উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা

Reporter Name / ২২৯ Time View
Update : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪, ১০:৩৫ অপরাহ্ন

সাগর আহমেদ জজ,(নেত্রকোনা) প্রতিনিধিঃ

নেত্রকোনার পূর্বধলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে আগামী ৯ ডিসেম্বর হানাদার মুক্ত দিবস, ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২ ডিসেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার খবিরুল আহসান’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, পুলিশ পরিদর্শক তদন্ত মিন্টু দে, উপজেলা বিএনপি’র আহবায়ক আলহাজ্ব বাবুল আলম তালুকদার, সাবেক উপজেলা বিএনপির সভাপতি সাইদুর রহমান তালুকদার, আব্দুর রহিম তালুকদার, যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান ফকির, বাংলাদেশ জামায়াতে ইসলামী পূর্বধলা উপজেলা শাখার আমীর মাহফুজুল হক খান নয়ন, ইসলামী আন্দোলন পূর্বধলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি নোমান সিরাজী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফুয়াদ ও পূর্বধলা রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি হাবিবুর রহমান প্রমুখ।
এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রধান, জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিগণ।
অনুষ্ঠিত সভায় উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহিত হয় ৯ ডিসেম্বর পূর্বধলা হানাদার মুক্ত দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা। ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বেলা ১১টায় পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা এবং সকল ধর্মীয় উপসনায়লে বিশেষ মোনাজাত ও প্রার্থনা। এবং ১৬ ডিসেম্বর সূর্যোদয়ের সাথে সাথে (৩১ একত্রিশ) বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা এবং বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদানসহ বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST