চট্টগ্রাম ষষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জনাব কাজী শরীফ আদালতে সোনালী সন্দীপ হাউজিং লিমিটেডের চেয়ারম্যান এ এইচ এম অহিদুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আক্তার হোসেন, পরিচালক মোহাম্মদ ওসমান গনি ২৩-৫-২০২৪ ইং তারিখে আত্মসমর্পণপূর্বক জামিনের আবেদন করলে আদালত বাদী পক্ষের মামলায় দাখিলকৃত কাগজপত্র, বাদী পক্ষের আইনজীবীর বক্তব্য ও আসাম বিপক্ষের আইনজীবীর বক্তব্যের আলোকে আসামিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকায় আসামিদের জামিন পাওয়ার উপযুক্ত গ্রাউন্ড না থাকায় আসামিদের জামিন আবেদন নামঞ্জুর করে জেলা যেতে প্রেরণ করেন।
অত্র আসামিদের বিরুদ্ধে বিগত ০২/০৪/২৪ তারিখে প্রতারণা ও আত্মসাৎ এর অভিযোগে ৪০৬/৪২০ দঃবিঃ ধারায় মামলা দায়ের করলে বিজ্ঞ আদালত আসামিদের বিরুদ্ধে মামলাটি আমলে নিয়ে সমন ইস্যু করেন।
অত্র মামলার বাদী পক্ষে নিয়োজিত আইনজীবী অ্যাডভোকেট আসিফ ইকবাল চৌধুরী বলেন, ” জনাব জহির উদ্দিন একজন স্কুল শিক্ষক। তিনি দীর্ঘদিন কষ্টার্জিত সঞ্চয়ী সব টাকা আসামীগাণের হাতে তুলে দিয়ে দুইটা প্লট ক্রয় করেন ২০১০ সালে। ২০১৩ সালে আসামীগণের বরাবরে প্লটের যাবতীয় টাকা পরিশোধ করিয়ে দেওয়া সত্ত্বেও আসামিগণ একজন স্কুল শিক্ষককে বিভিন্ন ছলচাতুরির আশ্রয় নিয়ে হয়রাণী করে আসছিলেন।এ কপর্যায়ে আসামীগণের দাবি মতো বাদী অনুপায় হয়ে বিগত ০৪/০৯/১৩ ইংরেজি তারিখে রেজিস্ট্রি খরচ সহ যাবতীয় পাওনা দিয়ে পরিশোধ করিয়া দেন। আসামীগণ বাদীকে তাহা ক্রয়কৃত প্লট রেজিস্ট্রি দিবেন মর্মে কালক্ষেপন করিয়া আসছিলেন।”