রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী মামুনুর রশিদ মামুন মনোনীত Logo রূপগঞ্জে ভোলাব ইউনিয়ন পল্লী চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত Logo টঙ্গীর পোশাকশ্রমিকরা শ্রমিকদের জীবনমান উন্নয়নে বিশেষ ওএমএস চালু: এমপি রনি Logo কাপাসিয়ায় জামায়াতের উদ্যোগে মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা সহ যুবক আটক Logo চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের উদ্যোগে ২২টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর Logo রাণীশংকৈলে বিনামূল্যে কৃষি প্রণোদনা সার বীজ বিতরণের শুভ উদ্বোধন Logo কাপাসিয়ায় আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১১৭ জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী মামলা Logo কাপাসিয়ায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে কৃষি অধিদপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাগণ
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

যশোরর নানা আয়োজনে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালন

Reporter Name / ৪৯ Time View
Update : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬, ৩:৩১ অপরাহ্ন

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি:

যশোরে নানা কর্মসূচির মধ্যদিয়ে শনিবার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনের জন্য করেছে জেলা প্রশাসন ও বিএনপি কর্মসূচি। কর্মসূচির জাতীয় পতাকা উত্তোলন,ফ্রি স্বাস্থ্য শিবির, আলোচনা ও পুরস্কার বিতরণ, শোভাযাত্রা প্রীতি ফুটবল ম্যাচ, সাংস্কৃতিক অনুষ্ঠান।

সকাল ৮টায় যশোর জেলা বিএনপি কার্যালয়ে জাতীয় ও দলিয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। জেলা বিএনপির উদ্যোগে সকাল ৯টায় এমএসটিপি গার্লস স্কুল এন্ড কলেজ মাঠে ফ্রি স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির হিসেবে স্বাস্থ্য ক্যাম্পের উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

জেলা প্রশাসনের উদ্যোগে সকাল ১১ টায় শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন।

জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা জামাতের শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আবুল হাসিম রেজা, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, এনসিবি সমন্বয়ক নুরুজ্জামান, জিয়া স্মৃতির পাঠাগারের সভাপতি মোস্তাক আহমেদ পলাশ,কালেক্টরেট স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী জুনাইদা আক্তার প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন প্রফেসর জিল্লুল বারী। আলোচনা শেষে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী ৬ শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

দুপুর ১২ টায় বা সুবিধাজনক সময়ে হাসপাতাল, কারাগার ও সরকারি শিশু পরিবারসহ বিভিন্ন স্থানে উন্নত খাবার পরিবেশন করা হয়। বিকেল ৩টায় টাউন হল মাঠ থেকে শোভা যাত্রা বের করা হয়। শোভাযাত্রা শামস-উল-হুদা স্টেডিয়ামে শেষ হয়।

এরপর স্টেডিয়ামে জেলা প্রশাসন একাদশ বনাম জেলা ক্রীড়া সংস্থা একাদশের মধ্যে একটি প্রদর্শনী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

সন্ধ্যা ৬ টায় জেলা শিল্পকলা একাডেমিতে দেশাত্মবোধক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST