রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo এসিল্যান্ডের বদলি ঠেকাতে রাণীশংকৈলে মানববন্ধন Logo কাপাসিয়ায় “ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬” কর্মসূচির উদ্বোধন Logo কাপাসিয়ায় সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময় Logo বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে মাদক অপরাধে ৫ জনের কারাদণ্ড Logo মেয়র-কাউন্সিলর বদলেছে, বদলায়নি সড়কের দুর্ভোগ | স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীদের প্রতিদিনের ভোগান্তি Logo লংমার্চ করে যদি গ্যাস বিদ্যুতের সমাধান করা যেত তাহলে আমরাই সবার আগে লংমার্চ করতাম: প্রধানমন্ত্রী Logo গাজীপুরে সাংবাদিকবৃন্দের সাথে পুলিশ সুপারের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  Logo কাপাসিয়ায় শীর্ষ মাদক ব্যবসায়ী শামীম সরকার ইয়াবা ও টাকাসহ গ্রেফতার Logo যশোর শিক্ষা বোর্ডে১৬৮৪ শিক্ষার্থীর পুনঃনিরীক্ষণের ফল পরিবর্তন Logo জামালপুরে আসামীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে ২৫ জনের রিট

Reporter Name / ৫১৯ Time View
Update : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩, ৭:১৫ পূর্বাহ্ন

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্যের প্রার্থিতা বাতিলে নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেছেন ২৫ প্রার্থী। গত দুই দিনের (রোববার ও সোমবার) শুনানি শেষে মোট ২৫ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেতে এসব আবেদন করেন তাদের পক্ষের আইনজীবীরা। রোববার (১০ ডিসেম্বর) নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্তের বিরুদ্ধে যেসব প্রার্থী হাইকোর্টে রিট দায়ের করেছেন তন্মধ্যে, স্বপন কুমার সরকার, রাজবাড়ী সদর। সুব্রত চন্দ্র সরকার, নেত্রকোনা-২। খন্দকার আহসান হাবিব, টাঙ্গাইল সদর। জয়নাল আবেদীন, নারায়ণগঞ্জ সদর। মুহম্মদ খাইরুল বাশার লাভলু, নরসিংদী-৫। মো. মোস্তফা জামাল, ঢাকা-১৫। সুলতান মাহমুদ, জয়পুরহাট। জাকির হোসেন, সিলেট-৩। মো. শামীম মিয়া, নেত্রকোনা-৫। নূর মোহাম্মদ মিয়া, শরীয়তপুর-৩। মোহাম্মদ আমিনুল ইসলাম, নরসিংদী-৫। সোহেল রানা, সাভার।

সোমবার (১১ ডিসেম্বর) নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্তের বিরুদ্ধে যেসব প্রার্থী হাইকোর্টে রিট দায়ের করেছেন তারা হলেন, জয়নাল আবেদীন, দল: জাতীয় পার্টি, মুন্সিগঞ্জ-২। মো. ইউসুফ পারভেজ, দল-বিএনআরপি, ঝিনাইদহ সদর। নুরুল আলম, দল-বাংলাদেশ সুপ্রিম পার্টি, কক্সবাজার-৩। চৌধুরী এবাত নুর, কক্সবাজার-১। নুরুল করিম আফসার, চট্টগ্রাম- ৬। এস এম আশিক বিল্লাহ, ঢাকা-১০। সালমা আক্তার শিল্পী, পটুয়াখালি-৩। প্রভেসর আবু সাঈদ, পাবনা-১। মীর এনায়েত হোসেন মন্টু, টাঙ্গাইল-৭। হোসাই মোহাম্মদ ইসলাম, যশোর-৬। এস এম এনায়েত করিম, পটুয়াখালী-২। মো. শাহানাজ ব্যপারী, চাঁদপুর-৫সহ ২৫ জন। হাইকোর্টের একাধিক দ্বৈত বেঞ্চে রিটের শুনানি অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। এদিকে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন বাতিলের বিরুদ্ধে তৃতীয় দিনের মতো আপিলের শুনানি চলছে। গত দুই দিনের শুনানিতে ১০৭ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST