বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ যুবলীগ ও ছাত্রলীগসহ ২০জন গ্রেফতার Logo খেলাধুলায় উৎসাহ বাড়াতে কালিহাতীতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরন Logo সিলেটে এসে রাষ্ট্রপতি শাহজালালের (র.) মাজার জিয়ারত করলেন Logo কাপাসিয়ায় আওয়ামীলীগ-যুবলীগ-ছাত্রলীগসহ ৮ জন গ্রেফতার Logo পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই, গ্রেপ্তার ৫ Logo কালিহাতীতে ছয় মাস ধরে পানিতে ডুবে সড়ক, দুর্ভোগে শিক্ষার্থীসহ এলাকাবাসী Logo সিলেট আসছেন রাষ্ট্রপতি মঙ্গলবার ব্যাপক প্রস্তুতি, কঠোর নিরাপত্তা Logo বেনাপোল দিয়ে ভারতীয় ইলিশের আমদানি বাড়ছে, দেশি বলে কেজিতে ১৪০০ থেকে ১৮০০ টাকায় বিক্রির অভিযোগ Logo মানিকগঞ্জে ৬ মাসব্যাপী হামদ-নাত ও সীরাত প্রতিযোগিতা শুরু Logo এসিল্যান্ডের বদলি ঠেকাতে রাণীশংকৈলে মানববন্ধন
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

ফ্যাসিবাদ, চাঁদাবাজ ও মাদক কারবারি ঠেকাতে কাপাসিয়া বিএনপি ঐক্যবদ্ধ — শাহ্ রিয়াজুল হান্নান

Reporter Name / ৩৩১ Time View
Update : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪, ১০:২৯ পূর্বাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর):

গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কাপাসিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ বলেছেন, পতিত স্বৈরাচার, ফ্যাসিবাদ, চাঁদাবাজ ও মাদক কারবারি ঠেকাতে গাজীপুরের কাপাসিয়া উপজেলা বিএনপির এক ও ঐক্যবদ্ধ । ছাত্রজনতার আন্দোলনে আওয়ামী-বাকশালীরা দেশ ছেড়ে পালিয়েছে। কিন্তু তাদের দোসরদের গভীর ষড়যন্ত্রে দেশকে অস্থিতিশীল ও অকার্যকর করার পাঁয়তারা করছে। তাই জাতীয়তাবাদী দলের প্রত্যেকটা নেতা-কর্মী ও সমর্থকদের আরো বেশি ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে হবে।

মঙ্গলবার সন্ধ্যায় কাপাসিয়া উপজেলার ঘাগটিয়াস্থ মরহুম ব্রিগেডিয়ার আ স ম হান্নান শাহ্’র বাড়িতে অনুষ্ঠিত দলীয় সভায় এসব কথা বলেন।

কাপাসিয়া উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত কর্মী সভায় সভাপতিত্ব করেন শাহ্ রিয়াজুল হান্নান। সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরার পরিচালনায় অনুষ্ঠিত কর্মী সভায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক আফজাল হোসাইন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আজগর হোসেন খান, গাজীপুর জেলা মহিলা দলের সভাপতি জান্নাতুল ফেরদৌসী, কাপাসিয়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান, কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম হোসেন আরজু, দূর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সোলায়মান মোল্লা, চাঁদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম মোড়ল, তরগাওঁ ইউনিয়ন বিএনপির সভাপতি বদরুজ্জামান জামান, সিংহশ্রী ইউনিয়ন বিএনপির সভাপতি মানসুর ভূঁইয়া, রায়েদ ইউনিয়ন বিএনপির সভাপতি জাফর আহমেদ, টোকা ইউনিয়ন বিএনপির সভাপতি ফাঁসির উদ্দিন, বারিষাব ইউনিয়ন বিএনপির সভাপতি মাওলানা কফিল উদ্দিন, ঘাগটিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি বজলুল রশিদ নয়ন, সনমানিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি তপন মেম্বার, কড়িহাতা ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট লুৎফর রহমান প্রমূখ।

এছাড়া উপজেলার এগারোটি ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদকগণ, উপজেলা যুবদলের আহ্বায়ক ফরিদুল আলম বুলু, সদস্য সচিব জুনায়েদ হোসেন লিয়ন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ জাহিদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফরিদ শেখ, সদস্য সচিব সিরাজুল ইসলাম, উপজেলা মহিলা দলের সভাপতি শিখা, উপজেলা শ্রমিক দল নেতা মোবারক হোসেন প্রমুখ।

কর্মী সভায় বক্তারা বলেন, পতিত স্বৈরাচার ও ফ্যাসিবাদীরা পালিয়েছে। কিন্তু তাদের দীর্ঘদিনের দোসরদের চাঁদাবাজি, মাদক কারবারি, সালিশ দরবার, দখলবাজি সহ বিভিন্ন অপরাধ বন্ধ হয়নি। বাকশালীরা ধরন পাল্টে বিএনপি দলীয় নেতা কর্মীদের উপর ভর করে বিভিন্ন অপকর্ম করে বেড়াচ্ছে। তাদের জবর দখলের বিরুদ্ধে অপরাধ দমন সেল গঠন করে থানা পুলিশের সহযোগিতা নিতে হবে।

আওয়ামীলীগের লাইসেন্স নিয়ে দলের যারা টেন্ডার জমা দিয়ে ঠিকাদারি করার চেষ্টা করছে তাদের জবাবদিহিতা নিশ্চিত করার দাবি উঠেছে। ইউনিয়ন ভিত্তিক সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের সমন্বয়ে ওয়ার্ড ব্যাপী সভা করার সিদ্ধান্ত হয়েছে । ৫ আগষ্ট তারিখের পর যারা বিএনপির সাথে যুক্ত হয়েছে তাদের বিস্তারিত জেনে দল থেকে বের করে দিতে হবে।
দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের মাঝে চেইন অব কমান্ড নেই, তা কার্যকর করার ব্যবস্থা গ্রহণ করতে হবে। যত্রতত্র অসাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা হচ্ছে। এর জন্য সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তদন্ত করে ব্যবস্থা নেয়া জরুরি। সিএনজি অটোরিক্সা স্ট্যান্ডে দখলদারিত্বের জন্য বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির অভিযোগ উঠেছে। ফলে সকল স্ট্যান্ডে চাঁদাবাজি বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবী জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST