সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo গাজীপুর জেলা ট্রান্সপোর্ট  মালিক সমিতির দুই নেতা বহিষ্কার Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী মামুনুর রশিদ মামুন মনোনীত Logo রূপগঞ্জে ভোলাব ইউনিয়ন পল্লী চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত Logo টঙ্গীর পোশাকশ্রমিকরা শ্রমিকদের জীবনমান উন্নয়নে বিশেষ ওএমএস চালু: এমপি রনি Logo কাপাসিয়ায় জামায়াতের উদ্যোগে মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা সহ যুবক আটক Logo চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের উদ্যোগে ২২টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর Logo রাণীশংকৈলে বিনামূল্যে কৃষি প্রণোদনা সার বীজ বিতরণের শুভ উদ্বোধন Logo কাপাসিয়ায় আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১১৭ জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী মামলা
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

বাঁধন মাভাবিপ্রবি ইউনিটের সভাপতি সুজায়েত ও সাধারণ সম্পাদক তন্বী

Reporter Name / ২৩২ Time View
Update : শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫, ৬:২৮ অপরাহ্ন

মাভাবিপ্রবি প্রতিনিধি:

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধনের নতুন কমিটি গঠন করা হয়েছে। সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ফুড টেকনোলজি এন্ড নিউট্রিশন সায়েন্স বিভাগের শিক্ষার্থী মো:সুজায়েত হোসেন, সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী শারমিন সুলতানা তন্বী।

শুক্রবার (১০ই জানুয়ারি) বাঁধন মাভাবিপ্রবি ইউনিট ২০২৪ কার্যকরী পরিষদ কর্তৃক আয়োজিত দিনব্যাপী চড়ুইভাতি ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে এ কার্যকরী পরিষদ ঘোষণা করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন,জোনাল প্রতিনিধি মেহেদী হাসান সাকিব, সহ-সভাপতি সাদিয়া সুলতানা তমা ও আসাদুজ্জামান জোসেফ,সহ-সাধারন সম্পাদক রাহুল কুমার চন্দ, সাংগঠনিক সম্পাদক মাছুমা কানিজ ইতু,সহ-সাৎগঠনিক সম্পাদক রমন গোয়ালা, কোষাধ্যক্ষ মোঃ অন্তর, দপ্তর সম্পাদক অনিক পাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক চঞ্চল সাহা, তথ্য ও শিক্ষা বিষয়ক সম্পাদক বিথী সাহা, নির্বাহী সদস্য সানিউর রহমান,অজয় ভৌমিক, মাসুদ রানা মাসুদ,আফসানা আক্তার শ্রান্তি,মো: সাব্বির হোসেন।

নবনির্বাচিত সভাপতি মোঃ সুজায়েত হোসেন বলেন,”একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্নার বাঁধন” এই স্লোগানকে সামনে নিয়েই বাঁধনের পথ চলা। বাঁধনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নের জন্য বাঁধন, মাভাবিপ্রবি ইউনিট ২০১৬ থেকে যেভাবে সম্মিলিত প্রচেষ্টায় কাজ করে যাচ্ছে আমিও সর্বোচ্চ চেষ্টা করব সকলকে নিয়ে বাঁধনের লক্ষ্য এবং উদ্দেশ্যকে বাস্তবায়নে।

সাধারণ সম্পাদক শারমিন সুলতানা তন্বী বলেন,
বাঁধনের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে সবাইকে রক্তদানেউদ্বুদ্ধকরন, এবং স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে সাধারণ মানুষকে বিশুদ্ধ রক্তের সরবরাহ করা। বাঁধন, মাভাবিপ্রবি ইউনিটের ২০২৫ কার্যকরী পরিষদ তার যাত্রা শুরু করতে যাচ্ছে।সকলের দোয়া এবং সহযোগিতা কামনা করছি যেন সবাইকে সাথে নিয়ে বিনামূল্যে রক্তদান ও রক্তের গ্রুপ নির্ণের মাধ্যমে দেশের সর্বস্তরের মানুষের সহায়তা করতে পারি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁধন, মাভাবিপ্রবি ইউনিটের শিক্ষক উপদেষ্টা অধ্যাপক ড. আশরাফ হোসাইন তালুকদার , অধ্যাপক ড. মুহাম্মদ আজিজুল হক , ড. মোঃ দেলোয়ার জাহান মলয়, মো:সাহাবুল হোসেনসহ সংগঠনের ছাত্র উপদেষ্টা,কর্মী ও শুভাকাঙ্ক্ষী বৃন্দ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST