সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় আওয়ামীলীগ নেতা বেলায়েত প্রধান গ্রেফতার Logo কমলনগরে টর্চের আলোয় চলছে চিকিৎসাসেবা, বন্ধ পরীক্ষা-নিরীক্ষা Logo সরিষাবাড়ীতে জাতীয় নাগরিক পার্টির উপজেলা কার্যালয় উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে Logo কাপাসিয়ায় গোয়াল ঘরে আগুন পুড়ে ছাই কৃষকের স্বপ্ন Logo টঙ্গীর ৫৩ নম্বর ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের মতবিনিময় সভা Logo যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা Logo বীরগঞ্জে ৬২ শিক্ষার্থীকে পবিত্র কুরআন প্রদান ও সবক অনুষ্ঠান Logo যশোরের চাঁচড়ায় জেলা তথ্য অফিসের উদ্যোগে উঠান বৈঠক Logo কাপাসিয়ায় ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কে ড্রামট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৫ Logo পাঁচবিবির ধরনজী ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডে মহিলা মেম্বার পদপ্রার্থী মোছাঃ সুমি আক্তার
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

বাংলাদেশ জনশক্তি পার্টির আত্মপ্রকাশ: আহ্বায়ক রবিউল ইসলাম সোহাগ, সদস্য সচিব জহির উদ্দিন হাওলাদার

Reporter Name / ১৪৭ Time View
Update : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ১২:০৩ অপরাহ্ন

রিপোর্ট: তোফাজ্জল হোসেন

বাংলাদেশের রাজনীতিতে নতুন এক সম্ভাবনার দ্বার খুলে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো বাংলাদেশ জনশক্তি পার্টি। রাজধানী ঢাকায় আয়োজিত এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে দলটির আত্মপ্রকাশ অনুষ্ঠিত হয়।

দলের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে জানানো হয়, মো. রবিউল ইসলাম সোহাগ-কে পার্টির আহ্বায়ক এবং মো. জহির উদ্দিন হাওলাদার-কে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

নেতৃবৃন্দ বলেন, এই দল গঠনের মূল উদ্দেশ্য হচ্ছে জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠা, স্বচ্ছ রাজনৈতিক পরিবেশ তৈরি এবং দেশের উন্নয়ন ও কল্যাণে সক্রিয় ভূমিকা পালন করা।

আহ্বায়ক মো. রবিউল ইসলাম সোহাগ বলেন, “বাংলাদেশ জনশক্তি পার্টি” জনগণের কথা বলার একটি নতুন প্ল্যাটফর্ম। আমরা এই দেশকে সত্যিকারের গণতন্ত্রের পথে এগিয়ে নিতে চাই।

সদস্য সচিব মো. জহির উদ্দিন হাওলাদার বলেন, জনগণের শক্তিই আমাদের প্রেরণা। দলমতের উর্ধ্বে উঠে আমরা এক নতুন ধারার রাজনীতির সূচনা করতে চাই, যেখানে থাকবে না দুর্নীতি, স্বজনপ্রীতি কিংবা বৈষম্য।

অনুষ্ঠানে দলটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। দলটির ঘোষণাপত্র ও আদর্শ তুলে ধরে বক্তারা জানান, এটি একটি গণমুখী, আধুনিক ও উদার রাজনৈতিক প্ল্যাটফর্ম, যা দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে বিশ্বাস করে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বাংলাদেশের চলমান রাজনৈতিক বাস্তবতায় নতুন এই দলটি এক ইতিবাচক পরিবর্তনের বার্তা নিয়ে এসেছে।

নিউজ ডেস্ক |ঢাকা, ১৭ এপ্রিল ২০২৫ ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST