রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo এসিল্যান্ডের বদলি ঠেকাতে রাণীশংকৈলে মানববন্ধন Logo কাপাসিয়ায় “ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬” কর্মসূচির উদ্বোধন Logo কাপাসিয়ায় সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময় Logo বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে মাদক অপরাধে ৫ জনের কারাদণ্ড Logo মেয়র-কাউন্সিলর বদলেছে, বদলায়নি সড়কের দুর্ভোগ | স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীদের প্রতিদিনের ভোগান্তি Logo লংমার্চ করে যদি গ্যাস বিদ্যুতের সমাধান করা যেত তাহলে আমরাই সবার আগে লংমার্চ করতাম: প্রধানমন্ত্রী Logo গাজীপুরে সাংবাদিকবৃন্দের সাথে পুলিশ সুপারের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  Logo কাপাসিয়ায় শীর্ষ মাদক ব্যবসায়ী শামীম সরকার ইয়াবা ও টাকাসহ গ্রেফতার Logo যশোর শিক্ষা বোর্ডে১৬৮৪ শিক্ষার্থীর পুনঃনিরীক্ষণের ফল পরিবর্তন Logo জামালপুরে আসামীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

বিএনপিকে নির্বাচনে চায় ইসি

Reporter Name / ৫৪৮ Time View
Update : মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩, ১১:৪৪ পূর্বাহ্ন

বিএনপি যদি নির্বাচনে আসতে চায় তাহলে তাদের সময়ের মধ্যেই আসতে হবে। নির্ধারিত সময়ের পরে আসলে তা গ্রহণযোগ্য হবে না বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। তিনি বলেন, তারা এলে তফসিলের বিষয়ে কমিশন সিদ্ধান্ত নেবে। এ ছাড়া সংসদ সদস্যরা পদত্যাগ না করে নিজ দলের বাইরে স্বতন্ত্র নির্বাচন করতে পারবেন না। মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে জেলা শিল্পকলা একাডেমিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে রাজশাহী অঞ্চলের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে প্রস্তুতিমূলক সভা শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

ইসি রাশেদা বলেন, নির্বাচনী চ্যালেঞ্জ তেমন কিছুই না। নির্বাচনী চ্যালেঞ্জ সবাইকে নিয়ে ঔক্যবদ্ধভাবে কাজ করা। আমরা চেষ্টা করে যাচ্ছি সবাইকে নিয়ে কাজ করার। নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের বিষয়ে তিনি বলেন, সেনাবাহিনী মোতায়েন বরাবরই হয়ে এসেছে। আমরা সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেব।

ভোটারের উপস্থিতি কেমন আশা করছেন এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, এটা বলা খুব কঠিন। আগেই আমরা নিশ্চিত কিছু বলতে পারছি না। তবে আমরা ভোটারদের সচেতন করার জন্য ব্যবস্থা নিয়েছি। ভোটার আনার দায়িত্ব কমিশনের না এটা প্রার্থীর দায়িত্ব। উনারাই ভোটার আনার ব্যাপারে দায়িত্বশীল থাকবেন। তবে ভোটাররা যাতে সুষ্ঠভাবে ভোট দিতে পারে সেই পরিবেশ আমরা নিশ্চিত করবো।

বিদেশি পর্যবেক্ষকের বিষয়ে তিনি বলেন, ইইউ প্রতিনিধিদের সঙ্গে সভা আছে। বিদেশি পর্যবেক্ষকদের সাড়া পাচ্ছি। আমরা তাদের ওয়েলকাম করি। আমরা চাই যে যত বেশি দেশি-বিদেশি পর্যবেক্ষক আসবে তত বেশি ভোটের কার্যক্রমে স্বচ্ছতা আসবে। আচারণবিধি কেউ ভঙ্গ করলে আমরা কঠোর ব্যবস্থা নেব।

তিনি বলেন, অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য ভোটাররা যাতে স্বাধীনভাবে ভোট প্রয়োগ করতে পারে সেই ব্যবস্থা নির্বাচন কমিশন করবে। এ নির্বাচন কীভাবে করা যায় তারই একটা প্রস্তুতি সভা করলাম। রাজশাহী বিভাগের যারা এ নির্বাচনের কাজে সংশ্লিষ্ট সবাই এসেছেন। তারা আমাকে আশ্বস্ত করেছেন, আমরা বিধি মেনে নির্বাচন করতে চাই। যেখানে ভোটাররা স্বাধীনভাবে ভোট প্রদান করতে পারেন।

প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ কবীর। এ সময় রাজশাহী রেঞ্জের ডিআইজি আনিসুর রহমান বিপিএম (বার), রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদ, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদারসহ নির্বাচন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST