বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ যুবলীগ ও ছাত্রলীগসহ ২০জন গ্রেফতার Logo খেলাধুলায় উৎসাহ বাড়াতে কালিহাতীতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরন Logo সিলেটে এসে রাষ্ট্রপতি শাহজালালের (র.) মাজার জিয়ারত করলেন Logo কাপাসিয়ায় আওয়ামীলীগ-যুবলীগ-ছাত্রলীগসহ ৮ জন গ্রেফতার Logo পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই, গ্রেপ্তার ৫ Logo কালিহাতীতে ছয় মাস ধরে পানিতে ডুবে সড়ক, দুর্ভোগে শিক্ষার্থীসহ এলাকাবাসী Logo সিলেট আসছেন রাষ্ট্রপতি মঙ্গলবার ব্যাপক প্রস্তুতি, কঠোর নিরাপত্তা Logo বেনাপোল দিয়ে ভারতীয় ইলিশের আমদানি বাড়ছে, দেশি বলে কেজিতে ১৪০০ থেকে ১৮০০ টাকায় বিক্রির অভিযোগ Logo মানিকগঞ্জে ৬ মাসব্যাপী হামদ-নাত ও সীরাত প্রতিযোগিতা শুরু Logo এসিল্যান্ডের বদলি ঠেকাতে রাণীশংকৈলে মানববন্ধন
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

বিশ্ব ইজতেমায় হামলার হুমকিদাতা কাপাসিয়া থেকে গ্রেপ্তার

Reporter Name / ১৭৪ Time View
Update : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫, ১০:৫৬ অপরাহ্ন

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধিঃ
স্যোশাল মিডিয়ার মাধ্যমে বিশ্ব ইজতেমায় হামলার হুমকি দেয়ার অভিযোগে রনি সরকার (৩৮) নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছেন কাপাসিয়া থানা পুলিশ। যুবলীগ নেতা রনি সরকার গাজীপুরের জয়দেবপুর সদর থানার বাড়িয়া ইউনিয়নের আতুরী গ্রামের গিয়াস উদ্দিন সরকারের ছেলে। তিনি বাড়িয়া ইউনিয়ন যুবলীগের সাবেক সহ সভাপতি।
পুলিশ জানায়, গতকাল কাপাসিয়া উপজেলা পরিষদের সামনে থেকে কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামাল হোসেনের নেতৃত্বে থানার এএসআই আল মামুন সঙ্গীয় ফোর্স রনিকে আটক করে।
পরে আসামির রনিকে গাজীপুর সদর জয়দেবপুর থানায় সোপর্দ করে। সেখান থেকে কাপাসিয়া থানায় স্থানান্তর করার পর গতকাল রনির নামে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা হয়।
আজ রবিবার (১৬ ফেব্রুয়ারি) কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন বলেন, আটককৃত রনির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে নাশকতার চেষ্টা করার অভিযোগে মামলা হয়েছে। কাপাসিয়া থানার বিশেষ ক্ষমতা আইনে ১৫(৩)/২৫-ঘ তৎসহ ১৯০৮ সালের এক্সক্লুসিভ সাবস্টেন্স অ্যাক্টের ৩ /৪ ধারায় দায়েরকৃত মামলা নম্বর ৪(২)২৫।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST