বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কালিহাতীতে ইয়াবাসহ দুই ‘জুলাই যোদ্ধা’ গ্রেপ্তার Logo কাপাসিয়ায় জাতীয় কবি কাজী ‘নজরুল বর্ষে’র সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু Logo চাঁপাইনবাবগঞ্জে ৮ মাসে ৭০ আত্মহত্যা, পরিবার-সমাজকে সচেতন হওয়ার আহ্বান পুলিশের Logo মনোহরদীতে নতুন ইউএনওকে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার শুভেচ্ছা Logo কাপাসিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ যুবলীগ ও ছাত্রলীগসহ ২০জন গ্রেফতার Logo খেলাধুলায় উৎসাহ বাড়াতে কালিহাতীতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরন Logo সিলেটে এসে রাষ্ট্রপতি শাহজালালের (র.) মাজার জিয়ারত করলেন Logo কাপাসিয়ায় আওয়ামীলীগ-যুবলীগ-ছাত্রলীগসহ ৮ জন গ্রেফতার Logo পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই, গ্রেপ্তার ৫ Logo কালিহাতীতে ছয় মাস ধরে পানিতে ডুবে সড়ক, দুর্ভোগে শিক্ষার্থীসহ এলাকাবাসী
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

বীরগঞ্জে ডিক্রি জারি করতে এসে জজ কোর্টের নাজির ও ঢুলি আহত

Reporter Name / ১৯৬ Time View
Update : শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫, ৮:১৯ অপরাহ্ন

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের বীরগঞ্জ সিংড়া মৌজাতে জেলা জজ কোর্টের নাজির বাদী পক্ষকে দখল বুঝিয়ে দেয়ার সময় আদিবাসী সম্প্রদায়ের লোকজন ধনুক ও লাঠিসোডা নাজির কে আহত করেছে।

গতকাল বৃহস্পতিবার ৬ ফেব্রুয়ারী বিকেলে বীরগঞ্জ সিংড়া মৌজা আদিবাসী পাড়ায় এ ঘটনা ঘটেছে। জেলা জজ কোর্টের নাজির তোফায়েল হোসেন পুলিশ পার্টি নিয়ে সহকারী জজ আদালতের ১/২০২৪ নং বাটোয়ারা মামলার ডিক্রি জারি করার জন্য সিংড়া মৌজায় সরেজমিনে এসে আবাদি ভুট্টা ক্ষেত হ্যারোর সাহায্যে বাদীকে দখল বুঝিয়ে দেয়ার চেষ্টা করলে, আদিবাসীরা একজোট হয়ে তীর ধনুক ও লাঠিসোডা নিয়ে তাদের উপর হামলা চালায় এবং প্রতিহত করে। এতে কোর্টের নাজির তোফায়েল হোসেন এবং ঢুলি নুরুজ্জামান আহত হয়।
নিয়োজিত পুলিশ বাহিনী অবস্থার বেগতিক বুঝতে পেরে পিছু হঠতে বাধ্য হয়। তারা ঘটনাটি অফিসার ইনচার্জ বীরগঞ্জ থানাকে অবগত করেন।

বিক্ষুব্ধ আদিবাসীরা বলেন, আদেশ যাই হোক না কেন, আবাদি ফসল হ্যারো দিয়ে নষ্ট করা হলো কেন? তাছাড়া বাদী সোমাই হাসদা ওরফে পারকানা তার অংশের জমি ইতোপূর্বেই বিক্রি করে দিয়েছে। সে আদালত কে সঠিক তথ্য না দিয়ে ভুল বুঝিয়ে বিতর্কিত রায় নিয়ে অরাজকতা সৃষ্টি করছে।

আহত নাজির তোফায়েল হোসেন জানান, ঐ মামলার আদেশ তামিল করতে এসে হামলার শিকার হয়েছি। হামলাকারীরা তাদের দুইটি মোটরসাইকেল ও হালের ট্রাক্টর আটক করেছিল। পরে ইউপি সদস্য আমির আলীর মাধ্যস্থতায় ফেরত দিয়েছে। ঢুলি অন্যান্য স্টাফ এবং বেশ কয়েকজন পুলিশ অফিসারসহ ১১ জন অস্ত্রধারী পুলিশ ছিল।
কোর্টের আহত নাজির তোফায়েল ও ঢুলি নুরুজ্জামান কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে রাতেই দিনাজপুরে ফেরত পাঠানো হয়।এ ব্যপারে অফিসার ইনচার্জ মোঃ আব্দুল গফুর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এটি অনাকাংখিত, অপ্রত্যাশিত দুঃখ জনক দুর্ঘটনা থেকে সবাই রক্ষা পেয়েছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST