শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo গাজীপুরে বাংলাদেশ প্রেস ক্লাবের সাংগঠনিক উন্নয়ন সভা, প্রশিক্ষণ ও গ্রীষ্মকালীন ফল উৎসব Logo কাপাসিয়ায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার Logo কাপাসিয়ায় “প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতার” প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo মনোহরদীতে ৭০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo কাপাসিয়া উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত Logo ফাইজা বাটন অ্যান্ড জিপার কোম্পানি মামলায় জামিনপ্রাপ্তদের ফুলেল সংবর্ধনা, নিরপেক্ষ তদন্তের দাবি Logo রূপগঞ্জে ১৭ বছর ধরে অবহেলিত সড়ক, নিজ অর্থায়নে ৫০০ মিটার সংস্কার করলেন কাউন্সিলর পদপ্রার্থী Logo রামগতি-কমলনগরের মেঘনায় ইলিশের খরা, সংকটে হাজারো জেলে পরিবার Logo ঘাটাইলে পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেফতার, মোবাইল কোর্টে কারাদণ্ড Logo উন্নয়ন বঞ্চিত মাধবপুরের বাঘাসুরা ইউনিয়ন: বর্ষায় কাদার রাস্তায় চরম দুর্ভোগে হাজারো মানুষ ‎
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

বীরগঞ্জে পাঁচদিন ব্যাপী কাব ক্যাম্পুরীর উদ্বোধন

Reporter Name / ২১৯ Time View
Update : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪, ৫:১৭ অপরাহ্ন

নাজমুল হোসেন, বীরগঞ্জ প্রতিনিধিঃ

“কাবিং করি, নিজেকে গড়ি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জে আনন্দঘন পরিবেশে ও ব্যাপক উৎসাহ উদ্দীপনায় বীরগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা, স্কাউট পতাকা উত্তোলন ও জাতীয় সংগীতের মধ্য দিয়ে উপজেলা কাব ক্যাম্পুরীর শুভ উদ্বোধন করা হয়।

শনিবার (২১ ডিসেম্বর) সকাল ১০টায় উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও বাংলাদেশ স্কাউট বীরগঞ্জ উপজেলার সহ-সভাপতি শাহজিদা হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি ও বাংলাদেশের স্কাউটস বীরগঞ্জ উপজেলার শাখার সহ সভাপতি দীপংকর বর্মন ।
এসময় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন এ এল টি আরিফ হোসেন চৌধুরী, নীলফামারী জেলা কাব ট্রেনার লিডার এ এল টি খলিলুর রহমান,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জুলফিকার আলী শাহ,উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার গীতা রানী, পরিতোষ কুমার রায়,উপজেলা স্কাউটস এর সহ সভাপতি গোলাম মোস্তফা, সম্পাদক ইয়াকুব আলী, যুগ্ন সম্পাদক মতিউল ইসলাম, কাব লিডার সঞ্চিতা রায়, বাংলাদেশ স্কাউটস বীরগঞ্জ উপজেলার কোষাধ্যক্ষ আহসান হাবিব,সাব ক্যাম্প চিপ মো: আব্দুল মান্নান(কাহারোল) মোজাম্মেল হক ,কমিশনার ইসমত আরা সহ আরো অনেকেই।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কাব স্কাউটিংয়ের মূল উদ্দেশ্য হলো শিশুদের ব্যক্তিত্ব ও চারিত্রিক গুণাবলীর বিকাশ ঘটানো এবং তাদের দক্ষ, সুনাগরিক ও দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে তোলা। এর মাধ্যমে শিশুদের মধ্যে সমাজের প্রতি দায়িত্ববোধ, দলবদ্ধ কাজের দক্ষতা, শৃঙ্খলা ও আত্মনির্ভরশীলতা তৈরি করা হয়। যা এই ক্যাম্পুরী অংশগ্রহণের মাধ্যমে তারা অর্জন করতে পারবে বলে আমরা আশা করি।

উল্লেখ্য, পঞ্চম উপজেলা কাব ক্যাম্পুরী আগামী ২৪ ডিসেম্বর মহা তাবু জলসার মাধ্যমে শেষ হবে বলে জানান আয়োজক কমিটি। এবারের ক্যাম্পুরীতে ৪২ টি প্রাথমিক বিদ্যালয়ের মোট ৩৫০ কাব শিশু সহ ক্যাম্পুরী কর্মকর্তা ও রোভার বন্ধুরা নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST