শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত গ্রেফতার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার Logo কাপাসিয়ায় মহিলাদল নেত্রীর বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগে সংবাদ সম্মেলন: অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি Logo গাজীপুরে বাংলাদেশ প্রেস ক্লাবের সাংগঠনিক উন্নয়ন সভা, প্রশিক্ষণ ও গ্রীষ্মকালীন ফল উৎসব Logo কাপাসিয়ায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার Logo কাপাসিয়ায় “প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতার” প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo মনোহরদীতে ৭০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo কাপাসিয়া উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত Logo ফাইজা বাটন অ্যান্ড জিপার কোম্পানি মামলায় জামিনপ্রাপ্তদের ফুলেল সংবর্ধনা, নিরপেক্ষ তদন্তের দাবি Logo রূপগঞ্জে ১৭ বছর ধরে অবহেলিত সড়ক, নিজ অর্থায়নে ৫০০ মিটার সংস্কার করলেন কাউন্সিলর পদপ্রার্থী Logo রামগতি-কমলনগরের মেঘনায় ইলিশের খরা, সংকটে হাজারো জেলে পরিবার
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

বীরগঞ্জে রাস্তার বেহাল দশা ময়লা পানি জলাবদ্ধতা নিরসনে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ

Reporter Name / ১২০ Time View
Update : রবিবার, ২৭ জুলাই, ২০২৫, ৭:৫৬ অপরাহ্ন

নাজমুল হোসেন, বীরগঞ্জ প্রতিনিধিঃ

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার কবিরাজহাটের পুরাতন ইউনিয়ন পরিষদ সংলগ্ন রাস্তাটির বেহাল দশা এবং ময়লা পানিতে জলাবদ্ধতার সমস্যা সমাধানের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন ক্ষুব্ধ এলাকাবাসী।
রবিবার (২৭ জুলাই) দুপুরে কবিরাজ হাটের ঢাকা-পঞ্চগড় মহাসড়ক অবরোধ করে রাখেন স্থানীয়রা। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে পুরাতন ইউনিয়ন পরিষদের রাস্তাটি সংস্কার না হওয়ায় বড় বড় গর্ত তৈরি হয়েছে এবং ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হয়। এর ফলে স্কুলগামী শিক্ষার্থীসহ সাধারণ মানুষ ও যানবাহন চলাচলে চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
মানববন্ধনে বক্তারা বলেন, একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। বাধ্য হয়ে তারা শান্তিপূর্ণভাবে সড়কে নামতে বাধ্য হয়েছেন।
এসময় বক্তব্য রাখেন বীরগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য আরফিন আরিফ, ভোগনগর ইউনিয়নের যুবদলের যুগ্ন আহবায়ক আলামিন ইসলাম, ভোগনগর ইউনিয়ন বিএনপির সদস্য তানভীর শুভ, স্বেচ্ছাসেবক দলের বীরগঞ্জ উপজেলা শাখার যুগ্ন আহবায়ক মুছা ইসলাম, কবিরাজহাট প্রজন্ম ক্লাবের সভাপতি ইমরান হোসেন রায়হান, কবিরাজ হাট নূরানী মাদ্রাসার শিক্ষক দেলোয়ার হোসেন ও লুৎফর রহমানসহ আরও অনেকে।
যানযট নিরসন লক্ষ্যে তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হন ভোগনগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজিউর রহমান ও ইউপি সদস্য রয়েল। এসময় উপজেলা নির্বাহী অফিসার তানভীর আহমেদ মোবাইল ফোনে যোগাযোগ করে বিক্ষুব্ধ এলাকাবাসীর সঙ্গে কথা বলে সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দেন। উপজেলা নির্বাহী অফিসার ও চেয়ারম্যান এর আশ্বাসে আন্দোলনকারীরা সড়ক থেকে সরে যান এবং যান চলাচল পুনরায় স্বাভাবিক হয়। মহাসড়ক অবরোধ করে রাখায় প্রায় ১ঘন্টা যানচলাচলে ব্যাহত হয়েছে।
ইউপি চেয়ারম্যান রাজিউর রহমান বলেন, যানজট নিরসনের জন্য তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌঁছায়। কবিরাজ হাটের ভিতর অংশে মাছহাটি ও বয়লার হাটির রাস্তার বেহাল দশা এবং ময়লা পানি জলাবদ্ধতার সমস্যার সমাধান করার জন্য আগামীকাল সোমবার সকাল ১১টায় ব্যবসায়ী ও স্থানীয়রা বসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST