শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত গ্রেফতার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার Logo কাপাসিয়ায় মহিলাদল নেত্রীর বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগে সংবাদ সম্মেলন: অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি Logo গাজীপুরে বাংলাদেশ প্রেস ক্লাবের সাংগঠনিক উন্নয়ন সভা, প্রশিক্ষণ ও গ্রীষ্মকালীন ফল উৎসব Logo কাপাসিয়ায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার Logo কাপাসিয়ায় “প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতার” প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo মনোহরদীতে ৭০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo কাপাসিয়া উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত Logo ফাইজা বাটন অ্যান্ড জিপার কোম্পানি মামলায় জামিনপ্রাপ্তদের ফুলেল সংবর্ধনা, নিরপেক্ষ তদন্তের দাবি Logo রূপগঞ্জে ১৭ বছর ধরে অবহেলিত সড়ক, নিজ অর্থায়নে ৫০০ মিটার সংস্কার করলেন কাউন্সিলর পদপ্রার্থী Logo রামগতি-কমলনগরের মেঘনায় ইলিশের খরা, সংকটে হাজারো জেলে পরিবার
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঔষধ ও জনবল সংকটে – রোগীদের ভোগান্তি

Reporter Name / ৩১৬ Time View
Update : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪, ৪:৫৯ অপরাহ্ন

নাজমুল হোসেন, বীরগঞ্জ প্রতিনিধিঃ

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল) জনবল সংকটে রোগীরা চরম ভোগান্তিতে রয়েছে। আউটডোর, ইনডোরসহ জরুরী বিভাগে ৫ জন চিকিৎসক, হিমশিম খাচ্ছে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ৫০ শয্যার একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট ৩১ জন চিকিৎসকের মধ্যে বাস্তবে মাত্র ৫ জন দিয়ে ৫০ শয্যার এ হাসপাতালটি। গর্ভবর্তী মায়েদের নরমাল ডেলিভারি করে দৃষ্টান্ত স্থাপন করলেও ঔষধ ও জনবলে ঘাটতি। বৃহৎ উপজেলার প্রত্যন্ত গ্রাম থেকে নানা রোগে আক্রান্ত রোগীরা সেবা নিতে আসে হাসপাতালে। উপজেলায় কমিউনিটি ক্লিনিক ৩৫টি থাকলেও প্রতিদিন ৩০০ থেকে ৪০০ জন রোগী সেবা নিতে আসে। জরুরী বিভাগে প্রতিদিন ২০ থেকে ৫০ জন রোগী আসে, ভর্তি থাকে প্রায় ৫০ থেকে ১০০ জন রোগী। সরকারি বাজেট অনুযায়ী ৩০ প্রকার ঔষধ দেয়। জনবল সংকটসহ বিভিন্ন সমস্যা হলেও আধুনিকমানের চিকিৎসা দেওয়া চেষ্টা করছেন ৫জন চিকিৎসক।

দেশের প্রতিটি মানুষকে সঠিক চিকিৎসা সেবা দেওয়ার দায়িত্ব সরকারের। মানুষের মৌলিক অধিকারের মধ্যে স্বাস্থ্য ও চিকিৎসা অধিক গুরুত্বপূর্ণ। প্রায় ৪ লক্ষ জনবহুল, ৪১৩ বর্গকিলোমিটার আয়তন, ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত বীরগঞ্জ উপজেলা। উপজেলার প্রায় চার লাখ মানুষের জন্য ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে জনবল সংকটের কারণে চিকিৎসা ব্যবস্থার উন্নতি হচ্ছে না। এ ছাড়া ডায়াবেটিস, প্রেসার ও অ্যাজমাসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন রোগের ওষুধের তীব্র সংকট দেখা দিয়েছে। চাহিদা অনুযায়ী স্বাস্থ্য কমপ্লেক্সটিকে ১০০ শয্যায় উন্নীত করা খুবই জরুরি হয়ে পড়েছে। অপারেশন রোগী মাদ্রাসা ছাত্র নুর আলম বলেন, আমি ৭দিন থেকে ভর্তি আছি, বিনামূল্যে অপারেশন করেছে। অনেক ঔষধ দিয়েছে, কিছু কিনেছি। শতগ্রামের ফরিদপুর এলাকার নুরজাহান (৫৯) রোগী বলেন, বিনামূল্যে সঠিক চিকিৎসা পাওয়া যাচ্ছে এবং ভাতসহ নাস্তার মান অনেক ভালো। তবে বেশিরভাগ ঔষধ কিনতে হচ্ছে।

ভুক্তভোগী রোগীরা বলেন, এ হাসপাতালে একজন চিকিৎসক একজন চিকিৎসক দিনে একশ থেকে দেড়শ রোগী দেখেন। তবে ৩০ থেকে ৪০ জনের বেশি রোগী দেখা উচিত নয়। এভাবে একটি হাসপাতালের চিকিৎসা সেবা কার্যক্রম চলতে পারে না। হাসপাতাল থেকে কিছু ওষুধ দিয়ে হাতে স্লিপ ধরিয়ে দেন। বাকি ওষুধগুলো বাইরে থেকে কিনে আনতে হয়। বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা রোগীদের লম্বা লাইনে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকে চিকিৎসা নিতে হচ্ছে। সংশ্লিষ্ট মেডিকেল অফিসার কর্তৃক জানা যায়, চিকিৎসক সংকটের কারণে স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে। তাদের স্বাস্থ্যসেবা দিতে হিমশিম খাচ্ছেন কর্তব্যরত গুটিকয়েক চিকিৎসক। তার পরেও রোগীদেরসেবা দিয়ে যাচ্ছি।

বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মহসীন বলেন, কম সংখ্যক জনবল দিয়ে জনবহুল অঞ্চলকে অনেক কঠিন। সরবরাহে ঘাটতির কারণে ওষুধের বিষয়ে মাঝেমধ্যে কিছু জটিলতা হয়। হাসপাতালে যে ঔষধ সরবরাহ থাকে না, সেই ওষুধ দোকান থেকে নিয়ে আসতে বলা হয় রোগীর আত্মীয়-স্বজনদের। সরকারি বাজেট অনুযায়ী এ অঞ্চলের মানুষের চাহিদা মেটানো সম্ভব হচ্ছে না। তাই বাজেট বাড়ার দরকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST