মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:০১ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় আওয়ামীলীগ-যুবলীগ-ছাত্রলীগসহ ৮ জন গ্রেফতার Logo পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই, গ্রেপ্তার ৫ Logo কালিহাতীতে ছয় মাস ধরে পানিতে ডুবে সড়ক, দুর্ভোগে শিক্ষার্থীসহ এলাকাবাসী Logo সিলেট আসছেন রাষ্ট্রপতি মঙ্গলবার ব্যাপক প্রস্তুতি, কঠোর নিরাপত্তা Logo বেনাপোল দিয়ে ভারতীয় ইলিশের আমদানি বাড়ছে, দেশি বলে কেজিতে ১৪০০ থেকে ১৮০০ টাকায় বিক্রির অভিযোগ Logo মানিকগঞ্জে ৬ মাসব্যাপী হামদ-নাত ও সীরাত প্রতিযোগিতা শুরু Logo এসিল্যান্ডের বদলি ঠেকাতে রাণীশংকৈলে মানববন্ধন Logo কাপাসিয়ায় “ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬” কর্মসূচির উদ্বোধন Logo কাপাসিয়ায় সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময় Logo বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে মাদক অপরাধে ৫ জনের কারাদণ্ড
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অনুষ্ঠানে ছাত্রলীগের হামলা

Reporter Name / ৩০০ Time View
Update : শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪, ৮:৫৩ অপরাহ্ন

মোঃ রবিউল ইসলাম, জেলা প্রতিনিধি (গাজীপুর):

গাজীপুরের টঙ্গীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে কাওয়ালি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অতর্কিত হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা। হামলায় অন্তত ১০-১৫ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে টঙ্গী সরকারি কলেজে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ দুই ছাত্রলীগ কর্মীকে আটক করেছে। আটককৃতরা হলেন, টঙ্গীর আলহামরা গার্ডেন এলাকার জালাল উদ্দিনের ছেলে সালাহ উদ্দিন সাদিক (২১) ও খাঁ পাড়া এলাকার মো. এনামূল হকের ছেলে মামুন মিয়া (১৭)।

জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের স্মরণে দ্রোহের গান ও কাওয়ালি অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠান চলাকালে বিকেল সোয়া পাঁচটার দিকে হঠাৎ করে ৩০-৪০ জন ছাত্রলীগ কর্মী দেশীয় অস্ত্র ও চাপাতি নিয়ে অনুষ্ঠানে হামলা চালায়। এতে প্রায় ১০-১৫ জন ছাত্র আহত হয়। আহতদের উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এর মধ্যে গুরুতর চারজনকে ঢাকায় স্থানান্তর করা হয়।

এ ঘটনায় পারভেজ হোসেন নামের এক ছাত্র বাদী হয়ে ৪০ জনকে শনাক্ত করে টঙ্গী পশ্চিম থানায় একটি মামলার আবেদন করেছেন বলে জানান তিনি।

টঙ্গী পশ্চিম থানার ওসি কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে মামলা হচ্ছে। তারা সবাই ছাত্রলীগের সদস্য। তবে তাদের কোনো পদ পদবি নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST