বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo মনোহরদীতে ৭০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo কাপাসিয়া উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত Logo ফাইজা বাটন অ্যান্ড জিপার কোম্পানি মামলায় জামিনপ্রাপ্তদের ফুলেল সংবর্ধনা, নিরপেক্ষ তদন্তের দাবি Logo রূপগঞ্জে ১৭ বছর ধরে অবহেলিত সড়ক, নিজ অর্থায়নে ৫০০ মিটার সংস্কার করলেন কাউন্সিলর পদপ্রার্থী Logo রামগতি-কমলনগরের মেঘনায় ইলিশের খরা, সংকটে হাজারো জেলে পরিবার Logo ঘাটাইলে পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেফতার, মোবাইল কোর্টে কারাদণ্ড Logo উন্নয়ন বঞ্চিত মাধবপুরের বাঘাসুরা ইউনিয়ন: বর্ষায় কাদার রাস্তায় চরম দুর্ভোগে হাজারো মানুষ ‎ Logo রূপগঞ্জে অবৈধ ডাম্প ট্রাকের দৌরাত্ম্য, সড়ক ক্ষতিগ্রস্ত ও জনদুর্ভোগ চরমে Logo রাণীশংকৈলে স্ত্রী ডিভোর্স দেওয়ায় ইউপি সদস্য স্বামীর ফেসবুক লাইভে এসে আত্মহত্যা Logo রুপগঞ্জে সিলেট মহাসড়কে উড়ে কোটি টাকার চাঁদা, ভুলতা-গাউছিয়ায় থামছে না ফুটপাত দখল
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামলার আসামি জুয়েল মন্ডল গ্রেফতার

Reporter Name / ১২১ Time View
Update : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫, ৭:০৮ অপরাহ্ন

আশিকুর রহমান, স্টাফ রিপোর্টার:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় দায়েরকৃত একাধিক মামলার অন্যতম আসামি, গাছা থানা আওয়ামী লীগ নেতা ও গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক ৩৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রাশেদুজ্জামান জুয়েল মন্ডল (৪১)–কে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

গত ৭ জুলাই (সোমবার) রাজধানীর ডেমরা থানা এলাকায় ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পরে তাকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানায় হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে রাজধানী ও গাজীপুরে অনুষ্ঠিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর সশস্ত্র হামলার অভিযোগ ওঠে ক্ষমতাসীন দলের একটি অংশের বিরুদ্ধে। হামলার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়, যা দেশব্যাপী তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করে। ওই ঘটনায় কয়েকজন ছাত্র নিহত হন এবং অনেকে গুরুতর আহত হন।

গাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, “ছাত্র আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় দায়েরকৃত একাধিক মামলার অন্যতম আসামি রাশেদুজ্জামান জুয়েল মন্ডলকে ডিবি পুলিশ গ্রেফতার করে থানায় হস্তান্তর করেছে। বর্তমানে তিনি থানার হেফাজতে রয়েছেন।”

তিনি আরও জানান, এ ঘটনায় দায়ের হওয়া গাছা থানার মামলা নম্বর-২০, তারিখ-২৭/০৯/২০২৪, ধারা ১৪৭/১৪৮/১৪৯/৩০২/১০৯/৩৪ পেনাল কোড অনুযায়ী আসামিকে ১০ দিনের রিমান্ড আবেদনসহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST