শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত Logo টঙ্গীর পোশাকশ্রমিকরা শ্রমিকদের জীবনমান উন্নয়নে বিশেষ ওএমএস চালু: এমপি রনি Logo কাপাসিয়ায় জামায়াতের উদ্যোগে মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা সহ যুবক আটক Logo চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের উদ্যোগে ২২টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর Logo রাণীশংকৈলে বিনামূল্যে কৃষি প্রণোদনা সার বীজ বিতরণের শুভ উদ্বোধন Logo কাপাসিয়ায় আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১১৭ জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী মামলা Logo কাপাসিয়ায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে কৃষি অধিদপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাগণ Logo কাপাসিয়ায় আকস্মিক ঝড়ে সবকিছু লন্ডভন্ড: কৃষকের ৫০ কোটি টাকার ক্ষয়ক্ষতির আশংকা Logo গাজীপুরায় চুরি-ছিনতাই ও সন্ত্রাস বন্ধে ১০ দফা দাবিতে মানববন্ধন
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার ২টি অভিযানে গাঁজা সহ গ্রেফতার ০৪

Reporter Name / ১৫২ Time View
Update : সোমবার, ৩০ জুন, ২০২৫, ৯:০৩ অপরাহ্ন

মকবুল হোসেন, ময়মনসিংহ :

ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা, এর অভিযানে পিক-আপ গাড়ীতে সিমেন্ট দ্বারা তৈরী স্লেবের ভিতর অভিনব কায়দায় অবৈধ মাদক পরিবহনকালে জেলা গোয়েন্দা শাখা অভিযানে ১৬ কেজি গাঁজাসহ গ্রেফতার-০২ জন অপর একটি অভিযানে ০২ কেজি গাঁজাসহ গ্রেফতার০২ মোট ০৪ জন কে গ্রেফতার করা হয়েছে।

ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা অফিসার ইনচার্জ, নির্দেশে এসআই(নিঃ) মোঃ তোয়াবুল ইসলাম খান সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার গৌরীপুর থানাধীন বারুয়ামারী সাকিনস্থ জনৈক মোঃ কালাম মিয়া (৩৮), পিতা-মোঃ সুরুজ আলী, মাতা-মোছাঃ হোছনা, সাং-বারুয়ামারী, থানা-গৌরীপুর, জেলা-ময়মনসিংহ এর বসতবাড়ীর পিছনে বাঁশ ঝাড়ের সামনে ফাঁকা জায়গার উপর হইতে ৩০ জুন সোমবার ২০২৫ ইং তারিখ ০১.০০ ঘটিকায় পিক আপ গাড়ীতে থাকা সিমেন্ট দ্বারা তৈরী স্লেবে অভিনব কায়দায় রাখা ১৬ কেজি গাঁজা মাদক ব্যবসায়ী আসামী ১। শ্রী প্রশান্ত চন্দ্র দেব (৪২) (ড্রাইভার), পিতা-নিবাস চন্দ্র দেব, মাতা-মৃত সুনিতি দেব, সাং-রাজাপুর ৩নং দেওয়ের গাছ ইউনিয়ন ০১নং ওয়ার্ড, ২। কার্তিক মোহালী (২৭), পিতা-মৃত বুধুরাম মোহালী, মাতা-দীপালী মোহালী, সাং-চাঁনপুর (পশ্চিম লোহার পুল), উভয় থানা-চুনারুঘাট, জেলা-হবিগঞ্জদ্বয়কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদ্বয় দীর্ঘদিন যাবৎ গাড়ী যোগে বিভিন্ন কৌশলে মাদক কারবার করিয়া আসিতেছে এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত।
ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা, অফিসার ইনচার্জ নির্দেশে এসআই(নিঃ) পিন্টু কুমার রায় সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন শিকারীকান্দা খামার বাজার সংলগ্ন মোল্লা এন্টার প্রাইজ নামীয় মুদি দোকানের সামনে পাঁকা রাস্তার উপর হইতে ২৯ জুন রবিবার ২০২৫ ইং তারিখ ২০.১৫ ঘটিকায় ০২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আসামী ১। মোঃ ইব্রাহীম খলিল (৫২), পিতা-মৃত আব্দুল কুদ্দুস, মাতা-আয়েশা বেগম, সাং-ভাটিখাগড়া উজানপাড়া, চরঘাগড়া, থানা-কোতোয়ালী, ২। মোঃ ফয়জুর রহমান (২৫), পিতা-মোখলেছুর রহমান, মাতা-পারুল বেগম, সাং-রুদ্রগ্রাম, থানা-ত্রিশাল, উভয় জেলা-ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদ্বয় দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত।

উদ্ধারকৃত ১৮ কেজি গাঁজা ও ০১টি পিক-আপ উদ্ধারের বিষয়ে গ্রেফতারকৃত ০৪ জন আসামীদের বিরুদ্ধে কোতোয়ালী ও গৌরীপুর থানায় পৃথক মামলা দায়ের করে আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST