বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo রামগতি-কমলনগরের মেঘনায় ইলিশের খরা, সংকটে হাজারো জেলে পরিবার Logo ঘাটাইলে পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেফতার, মোবাইল কোর্টে কারাদণ্ড Logo উন্নয়ন বঞ্চিত মাধবপুরের বাঘাসুরা ইউনিয়ন: বর্ষায় কাদার রাস্তায় চরম দুর্ভোগে হাজারো মানুষ ‎ Logo রূপগঞ্জে অবৈধ ডাম্প ট্রাকের দৌরাত্ম্য, সড়ক ক্ষতিগ্রস্ত ও জনদুর্ভোগ চরমে Logo রাণীশংকৈলে স্ত্রী ডিভোর্স দেওয়ায় ইউপি সদস্য স্বামীর ফেসবুক লাইভে এসে আত্মহত্যা Logo রুপগঞ্জে সিলেট মহাসড়কে উড়ে কোটি টাকার চাঁদা, ভুলতা-গাউছিয়ায় থামছে না ফুটপাত দখল Logo ঘাটাইলে পুলিশের পৃথক অভিযানে ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার, উদ্ধার ৪০ পিস মাদক ট্যাবলেট Logo কাপাসিয়ায় ভালনারেবল উইমেন বেনিফিট কার্যক্রম কমিটির সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় ৭৪ পিস ইয়াবাসহ চিহ্নিত শীর্ষ মাদক কারবারি জহিরুল গ্রেফতার Logo কালিহাতীর বল্লা ইউনিয়নে মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে জনসচেতনতার জোরালো আহ্বান
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

মাধবপুরে নিশান সোসাইটির চেয়ারম্যান বেলাল ও কর্মকর্তা গোবিন্দ গ্রেফতার ‎

Reporter Name / ২৫৩ Time View
Update : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫, ৭:২৪ অপরাহ্ন

সোহাগ মিয়া, মাধবপুর প্রতিনিধিঃ

‎অতিরিক্ত মুনাফার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে তেলিয়াপাড়াস্থ “নিশান স্বাস্থ্য ও পরিবেশ সোসাইটি”-এর চেয়ারম্যান মঈন উদ্দিন বেলাল ও কর্মকর্তা গোবিন্দ কৈরিকে গ্রেফতার করেছে পুলিশ।

‎সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার তেলিয়াপাড়া কার্যালয় থেকে তাদের আটক করা হয়।

‎পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, প্রায় দুই দশক আগে ব্র্যাক এনজিওর চাকরি ছেড়ে মঈন উদ্দিন বেলাল শ্বশুরের জমিতে ‘নিশান স্বাস্থ্য ও পরিবেশ সোসাইটি’ নামে প্রতিষ্ঠান গড়ে তোলেন। কর্মী নিয়োগ দিয়ে তিনি চা বাগানসহ বিভিন্ন এলাকায় প্রচারণা চালান—প্রতি লাখে দুই হাজার টাকা মুনাফা দেওয়া হবে।

‎এই প্রলোভনে হবিগঞ্জের চা শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় চার হাজার মানুষ দেড়শ’ কোটি টাকার বেশি জমা রাখেন। প্রথম দিকে গ্রাহকদের মুনাফা দেওয়া হলেও গত তিন বছর ধরে আসল টাকা ফেরত না দেওয়ায় ভুক্তভোগীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়।

‎অনেকেই জানিয়েছেন, গরু-ছাগল ও জমি বিক্রি করে কষ্টার্জিত অর্থ নিশানে জমা রেখেছিলেন তারা। ফলে স্বপ্নভঙ্গ হয়ে অনেক পরিবার নিঃস্ব হয়ে পড়েছে। সুরমা গ্রামের মানিক মিয়া অভিযোগ করে বলেন—তার পিতা আরজু মিয়া টাকা ফেরত না পেয়ে দুঃখে মারা গেছেন।

‎এদিকে প্রতিষ্ঠানের পরিচালক সায়েম ও সালমান পলাতক রয়েছেন। অভিযোগ আছে, তাদের মা আমেনা ও এমডি জালাল উদ্দিনও আত্মগোপনে চলে গেছেন।

‎মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সহিদ উল্ল্যা জানান, প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় আদালতের পরোয়ানার ভিত্তিতে চেয়ারম্যান বেলাল ও কর্মকর্তা গোবিন্দকে গ্রেফতার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST