সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo বেনাপোল দিয়ে ভারতীয় ইলিশের আমদানি বাড়ছে, দেশি বলে কেজিতে ১৪০০ থেকে ১৮০০ টাকায় বিক্রির অভিযোগ Logo মানিকগঞ্জে ৬ মাসব্যাপী হামদ-নাত ও সীরাত প্রতিযোগিতা শুরু Logo এসিল্যান্ডের বদলি ঠেকাতে রাণীশংকৈলে মানববন্ধন Logo কাপাসিয়ায় “ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬” কর্মসূচির উদ্বোধন Logo কাপাসিয়ায় সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময় Logo বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে মাদক অপরাধে ৫ জনের কারাদণ্ড Logo মেয়র-কাউন্সিলর বদলেছে, বদলায়নি সড়কের দুর্ভোগ | স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীদের প্রতিদিনের ভোগান্তি Logo লংমার্চ করে যদি গ্যাস বিদ্যুতের সমাধান করা যেত তাহলে আমরাই সবার আগে লংমার্চ করতাম: প্রধানমন্ত্রী Logo গাজীপুরে সাংবাদিকবৃন্দের সাথে পুলিশ সুপারের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  Logo কাপাসিয়ায় শীর্ষ মাদক ব্যবসায়ী শামীম সরকার ইয়াবা ও টাকাসহ গ্রেফতার
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

মানসুরা হত্যার প্রতিবাদে মাধবপুরে মানববন্ধন, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ‎

Reporter Name / ১৮৫ Time View
Update : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, ৮:৪৮ অপরাহ্ন

সোহাগ মিয়া, মাধবপুর প্রতিনিধিঃ

‎গৃহবধূ মানসুরা আক্তারের ওপর নৃশংস হামলা ও হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে হবিগঞ্জের মাধবপুর উপজেলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে অংশ নেওয়া হাজারো মানুষ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং দ্রুত বিচার কার্যক্রম সম্পন্ন করে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি করেন।

‎মানববন্ধনে বক্তারা বলেন, মানসুরা আক্তারের ওপর যে বর্বরোচিত হামলা চালানো হয়েছে, তা সমাজের জন্য লজ্জাজনক ও নিন্দনীয়। এ ধরনের নির্মম হত্যাকাণ্ড রোধে আইনের কঠোর প্রয়োগ জরুরি। দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি না হলে ভবিষ্যতে এমন ঘটনা আরও বাড়বে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।

‎বক্তারা আরও অভিযোগ করেন, মানসুরাকে হত্যা করে স্বামীসহ তার পরিবার আত্মহত্যা বলে প্রশাসনে মিথ্যা তথ্য দিয়েছে এবং প্রকৃত হত্যাকাণ্ডকে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করা হয়েছে। একটি নিরাপদ সমাজ গড়তে নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা। একই সঙ্গে মানববন্ধনের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়।

‎মানববন্ধনটি আয়োজন করে মানসুরার পরিবার ও ভাটি সুন্দরপুর (বরতল) এলাকাবাসী। কর্মসূচির অংশ হিসেবে সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের গ্যাসফিল্ড এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে হরিতলা এলাকার বাদশা কোম্পানির গেট এলাকায় গিয়ে পুনরায় গ্যাসফিল্ডের দিকে ফিরে আসে। পরে গ্যাসফিল্ড বাসস্ট্যান্ড এলাকায় দীর্ঘ সময় মানববন্ধন চলাকালে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে ঢাকা-সিলেট মহাসড়ক।

‎খবর পেয়ে মাধবপুরের শাহজিবাজার সেনাবাহিনী ক্যাম্পের একদল সেনাসদস্য ঘটনাস্থলে এসে মানববন্ধনকারীদের দাবিদাওয়া সংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন এবং মহাসড়কের যান চলাচল স্বাভাবিক করেন।

‎এ সময় মাধবপুর-চুনারুঘাট সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) এ কে এম সালিমুল হক, মাধবপুর থানার অফিসার ইনচার্জ মাহাবুব মোর্শেদ খান, ওসি (তদন্ত) মো. গোলাম মোস্তফাসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হন।

‎তারা মানববন্ধনকারীদের উদ্দেশ্যে বলেন, আইন সবার জন্য সমান। কারও কোনো অভিযোগ বা আপত্তি থাকলে তা আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে অনুরোধ জানান এবং আইনের বাইরে কোনো কিছু করার ক্ষমতা কারও নেই বলেও উল্লেখ করেন।
‎উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর মানসুরার লাশ তার স্বামীর নিজ ঘর থেকে উদ্ধার করে মাধবপুর থানা পুলিশ। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। নিহত মানসুরার স্বামী ৯নং নোয়াপাড়া ইউনিয়নের শাহপুর গ্রামের এনু মিয়ার ছেলে মো. আলামিন। নিহত মানসুরা বাঘাসুরা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ভাটি সুন্দর (বরতল) গ্রামের মো. জহিরুল ইসলামের মেয়ে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST