রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo মানিকগঞ্জে ৬ মাসব্যাপী হামদ-নাত ও সীরাত প্রতিযোগিতা শুরু Logo এসিল্যান্ডের বদলি ঠেকাতে রাণীশংকৈলে মানববন্ধন Logo কাপাসিয়ায় “ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬” কর্মসূচির উদ্বোধন Logo কাপাসিয়ায় সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময় Logo বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে মাদক অপরাধে ৫ জনের কারাদণ্ড Logo মেয়র-কাউন্সিলর বদলেছে, বদলায়নি সড়কের দুর্ভোগ | স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীদের প্রতিদিনের ভোগান্তি Logo লংমার্চ করে যদি গ্যাস বিদ্যুতের সমাধান করা যেত তাহলে আমরাই সবার আগে লংমার্চ করতাম: প্রধানমন্ত্রী Logo গাজীপুরে সাংবাদিকবৃন্দের সাথে পুলিশ সুপারের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  Logo কাপাসিয়ায় শীর্ষ মাদক ব্যবসায়ী শামীম সরকার ইয়াবা ও টাকাসহ গ্রেফতার Logo যশোর শিক্ষা বোর্ডে১৬৮৪ শিক্ষার্থীর পুনঃনিরীক্ষণের ফল পরিবর্তন
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

মানিকগঞ্জে ৬ মাসব্যাপী হামদ-নাত ও সীরাত প্রতিযোগিতা শুরু

Reporter Name / ১২ Time View
Update : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২০ পূর্বাহ্ন

মানিকগঞ্জ প্রতিনিধি

মক্তবের ঐতিহ্য ফিরিয়ে আনা এবং শিক্ষার্থীদের মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ জীবন অনুসরণে উদ্বুদ্ধ করার লক্ষ্যে মানিকগঞ্জে হামদ-নাত ও সীরাত প্রতিযোগিতা-সিজন-৭ এর উদ্বোধন করা হয়েছে।

সম্প্রতি আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে স্পন্সর হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ আসনের এমপি প্রার্থী মো. ইলিয়াস হোসাইন, দেওয়ান টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ দেওয়ান তানজিল আহমেদ, প্রধান পৃষ্ঠপোষক ও বাড়াই ভিকরা জনকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসাইন খান, মোতালেব মার্কেট কাঁচা বাজারের মালিক মো. রুবেল মিয়া, রেনেসাঁ ফাউন্ডেশনের প্রতিনিধি ইঞ্জিনিয়ার আবু বকর, ওয়াজিহা মটরর্সের প্রতিনিধি মো. শাহীনুর রহমান খান শিপলু এবং আল আকসা এন্টারপ্রাইজের মালিক ও প্রতিযোগিতার কোষাধ্যক্ষ মো. মেহিদী হাসান খান রাজিব।

প্রতিযোগিতার বিচারক হিসেবে উপস্থিত ছিলেন মুফতি আব্দুল কাদের, মুফতি ইব্রাহীম খলিল, মুফতি নজরুল ইসলাম, মুফতি আবুল মানসুর ও মুফতি তাহমিদুল হাসান।

এছাড়া অনুষ্ঠানে নবারুণ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. মজিবর রহমান ও গ্রানাডা স্কুলের শিক্ষক মো. রাশেদ ইসলাম উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য ও সমাপনী বক্তব্য দেন হামদ-নাত ও সীরাত প্রতিযোগিতার প্রধান পৃষ্ঠপোষক মো. হাসান আলী।

বক্তারা বলেন, মক্তব শিক্ষার ঐতিহ্য ফিরিয়ে আনার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক ও আদর্শবান হিসেবে গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ। মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ সম্পর্কে শিক্ষার্থীদের জানার সুযোগ তৈরি এবং তা অনুসরণে উদ্বুদ্ধ করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

আয়োজকরা জানান, ছয় মাসব্যাপী এ প্রতিযোগিতা দুটি বাছাই পর্ব ও একটি চূড়ান্ত পর্বের মাধ্যমে শেষ হবে। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত নিবন্ধন করা যাবে। নিবন্ধন কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST