বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo রামগতি-কমলনগরের মেঘনায় ইলিশের খরা, সংকটে হাজারো জেলে পরিবার Logo ঘাটাইলে পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেফতার, মোবাইল কোর্টে কারাদণ্ড Logo উন্নয়ন বঞ্চিত মাধবপুরের বাঘাসুরা ইউনিয়ন: বর্ষায় কাদার রাস্তায় চরম দুর্ভোগে হাজারো মানুষ ‎ Logo রূপগঞ্জে অবৈধ ডাম্প ট্রাকের দৌরাত্ম্য, সড়ক ক্ষতিগ্রস্ত ও জনদুর্ভোগ চরমে Logo রাণীশংকৈলে স্ত্রী ডিভোর্স দেওয়ায় ইউপি সদস্য স্বামীর ফেসবুক লাইভে এসে আত্মহত্যা Logo রুপগঞ্জে সিলেট মহাসড়কে উড়ে কোটি টাকার চাঁদা, ভুলতা-গাউছিয়ায় থামছে না ফুটপাত দখল Logo ঘাটাইলে পুলিশের পৃথক অভিযানে ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার, উদ্ধার ৪০ পিস মাদক ট্যাবলেট Logo কাপাসিয়ায় ভালনারেবল উইমেন বেনিফিট কার্যক্রম কমিটির সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় ৭৪ পিস ইয়াবাসহ চিহ্নিত শীর্ষ মাদক কারবারি জহিরুল গ্রেফতার Logo কালিহাতীর বল্লা ইউনিয়নে মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে জনসচেতনতার জোরালো আহ্বান
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

মিরসরাইয়ে বেপরোয়া গতির লরি চাপায় নিহত ৩

Reporter Name / ৫২০ Time View
Update : শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩, ৬:২৩ পূর্বাহ্ন

চট্টগ্রামের মিরসরাইয়ে লরির ধাক্কায় তিন শ্রমিক নিহত হয়েছেন। নিহতরা কর্ণফুলী গ্যাস লাইনের কাজের শ্রমিক ছিলেন।

আজ শনিবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওয়্যারলেস বিসিক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন পাবনার সুজানগর থানার সৌখেতু পাড়ার আবুল কালামের ছেলে মো. আলমগীর হোসেন (৪৫), একই থানার রায়পুর এলাকার মালেক ব্যাপারীর ছেলে মো. শফিকুল ইসলাম (৪২) ও ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানার আন্দিদিল এলাকার হুমায়ন কবিরের ছেলে মাসুদ মিয়া (৩৫)। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে রাস্তার পাশ দিয়ে হেঁটে কাজে যাচ্ছিলেন শ্রমিকরা। এ সময় চট্টগ্রামমুখী একটি বেপরোয়া গতির লরি ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুজন মারা যান। গুরুতর আহত অবস্থায় একজন মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান। দুর্ঘটনায় আরও এক শ্রমিককে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়। তবে তার নাম-পরিচয় পাওয়া যায়নি।

জোরারগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. সোহেল সরকার বলেন, নিহতদের মরদেহ থানায় রাখা হয়েছে। লরিটি আটক করে থানায় নিয়ে আসা হলেও চালক পালিয়ে গেছেন। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহগুলো হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST