শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
Logo পঞ্চগড়ের বোদায় জোবায়ের এয়ার ট্রাভেলস এর আয়োজনে হাজ্বীদের নিয়ে হজ পূর্ণমিলনী অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন ও পুরস্কার বিতরণ Logo কাপাসিয়ায় জামায়াত নেতার বিরুদ্ধে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ চেষ্টার বিচারের দাবিতে মানববন্ধন : ধর্ষণ চেষ্টাকারী গ্রেফতার Logo মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ১৩৯ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার Logo রাণীশংকৈল প্রেসক্লাবে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্যের র সাথে মতবিনিময় সভা Logo পঞ্চগড়ের বোদায় ব্রাজিল-আর্জেন্টিনা ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত Logo যুবদলের নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে কালিহাতীতে আনন্দ মিছিল Logo পুলিশের ওপর হামলার ঘটনায় সাভারে ব্যাপক অভিযান, গ্রেপ্তার ২৪ Logo চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বর্জ্য পৃথকীকরণ কার্যক্রম জোরদারে কর্মশালা অনুষ্ঠিত Logo ১০৪ বছরেও বেঁচে থাকার লড়াই: একমুঠো সহায়তার অপেক্ষায় হাফিজ উদ্দিন
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

মির্জা আব্বাসের দুর্নীতি মামলার রায় আজ

Reporter Name / ৪৯১ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩, ৪:৫৫ পূর্বাহ্ন

সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণার জন্য আজ বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দিন ধার্য রয়েছে।

ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক মঞ্জুরুল ইমাম এ রায় ঘোষণা করবেন।

এর আগে গত ২২ নভেম্বর যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য এ দিন ধার্য করেন আদালত।

মির্জা আব্বাসের বিরুদ্ধে আয়ের সঙ্গে সঙ্গতিহীন ৭ কোটি ৫৪ লাখ ৩২ হাজার ২৯০ টাকার সম্পদ অর্জন এবং ৫৭ লাখ ২৬ হাজার ৫৭১ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগে ২০০৭ সালের ১৬ আগস্ট রাজধানীর রমনা থানায় মামলা করেন দুদকের উপপরিচালক মো. শফিউল আলম।

তদন্ত শেষে ২০০৮ সালের ২৪ মে মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের উপপরিচালক মো. খায়রুল হুদা আদালতে চার্জশিট দাখিল করেন।

তদন্তে তার বিরুদ্ধে ৪ কোটি ২৩ লাখ টাকার সম্পদ অর্জন ও ২২ লাখ টাকার সম্পত্তির তথ্য গোপনের অভিযোগ আনা হয়। ২০০৮ সালের ১৬ জুন আদালত এ মামলার অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন। এ মামলার বিচার চলাকালীন আদালত ২৪ জনের সাক্ষ্যগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST