বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo রামগতি-কমলনগরের মেঘনায় ইলিশের খরা, সংকটে হাজারো জেলে পরিবার Logo ঘাটাইলে পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেফতার, মোবাইল কোর্টে কারাদণ্ড Logo উন্নয়ন বঞ্চিত মাধবপুরের বাঘাসুরা ইউনিয়ন: বর্ষায় কাদার রাস্তায় চরম দুর্ভোগে হাজারো মানুষ ‎ Logo রূপগঞ্জে অবৈধ ডাম্প ট্রাকের দৌরাত্ম্য, সড়ক ক্ষতিগ্রস্ত ও জনদুর্ভোগ চরমে Logo রাণীশংকৈলে স্ত্রী ডিভোর্স দেওয়ায় ইউপি সদস্য স্বামীর ফেসবুক লাইভে এসে আত্মহত্যা Logo রুপগঞ্জে সিলেট মহাসড়কে উড়ে কোটি টাকার চাঁদা, ভুলতা-গাউছিয়ায় থামছে না ফুটপাত দখল Logo ঘাটাইলে পুলিশের পৃথক অভিযানে ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার, উদ্ধার ৪০ পিস মাদক ট্যাবলেট Logo কাপাসিয়ায় ভালনারেবল উইমেন বেনিফিট কার্যক্রম কমিটির সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় ৭৪ পিস ইয়াবাসহ চিহ্নিত শীর্ষ মাদক কারবারি জহিরুল গ্রেফতার Logo কালিহাতীর বল্লা ইউনিয়নে মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে জনসচেতনতার জোরালো আহ্বান
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

মির্জা আব্বাসের মামলায় রায় ৩০ নভেম্বর

Reporter Name / ৫৮৫ Time View
Update : বুধবার, ২২ নভেম্বর, ২০২৩, ১১:১১ পূর্বাহ্ন

ঢাকা: সম্পদের তথ্য গোপন ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলার আসামি বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মামলায় রায়ের জন্য আগামী ৩০ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত। দুদক ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে বুধবার (২২ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক মঞ্জুরুল ইমাম রায়ের জন্য এ দিন ধার্য করেন।

 

 

১৫ নভেম্বর এই মামলায় আব্বাসসহ ৫ জনের সাফাই সাক্ষ্য শেষ হয়। এরপর যুক্তিতর্ক উপস্থাপনের জন্য ২২ নভেম্বর দিন ধার্য করেন।

৩১ অক্টোবর সময় আবেদন নামঞ্জুর করে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন একই আদালত। একই সঙ্গে ২ নভেম্বর মামলার যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য করেন। সেদিন আব্বাসের গ্রেপ্তারের বিষয়ে পুলিশ প্রতিবেদন দিলে আদালত তাকে ৫ নভেম্বর হাজির করতে পরোয়ানা (পিডব্লিউ) ইস্যুর আদেশ দেন। এরপর ৫ নভেম্বর আব্বাসকে আদালতে হাজির করা হলে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে সাফাই সাক্ষ্যের জন্য দিন রাখা হয়।

রাজধানীর রমনা থানায় ২০০৭ সালের ১৬ অগাস্ট মামলাটি করেছিলেন দুদকের উপপরিচালক মো. শফিউল আলম। এতে অবৈধভাবে ৭ কোটি ৫৪ লাখ ৩২ হাজার ২৯০ টাকার সম্পদ অর্জন এবং ৫৭ লাখ ২৬ হাজার ৫৭১ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়।

তদন্ত শেষে ২০০৮ সালের ২৪ মে মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক মো. খায়রুল হুদা আদালতে অভিযোগপত্র দেন। ২০০৮ সালের ১৬ জুন বিচার শুরু হয়। বিচারে ২৪ জনের সাক্ষ্যগ্রহণ করেন আদালত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST