সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনামঃ
Logo রূপগঞ্জে শতকোটি টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার দাবি, বাড়িঘরে হামলা, মাদক কারবার নিয়ন্ত্রণ ও নারীদের হয়রানির অভিযোগ Logo গাজীপুর জেলা ট্রান্সপোর্ট  মালিক সমিতির দুই নেতা বহিষ্কার Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী মামুনুর রশিদ মামুন মনোনীত Logo রূপগঞ্জে ভোলাব ইউনিয়ন পল্লী চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত Logo টঙ্গীর পোশাকশ্রমিকরা শ্রমিকদের জীবনমান উন্নয়নে বিশেষ ওএমএস চালু: এমপি রনি Logo কাপাসিয়ায় জামায়াতের উদ্যোগে মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা সহ যুবক আটক Logo চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের উদ্যোগে ২২টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর Logo রাণীশংকৈলে বিনামূল্যে কৃষি প্রণোদনা সার বীজ বিতরণের শুভ উদ্বোধন
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

রাণীশংকৈলে সিঁদুর খেলার মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

Reporter Name / ১৭৫ Time View
Update : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫, ৯:৫৩ অপরাহ্ন

এ.কে আজাদ রানীশংকৈল প্রতিনিধি:

রাণীশংকৈলে উৎসবমুখর পরিবেশে শেষ হলো শারদীয় দুর্গোৎসব। বৃহস্পতিবার বিজয়া দশমীর দিন উপজেলার প্রতিটি পূজামণ্ডপে ছিল ভক্ত-অনুরাগীদের ঢল। ঢাক-ঢোলের বাজনার সঙ্গে দেবী বিসর্জনের আগে অনুষ্ঠিত হয় হিন্দু ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী “সিঁদুর খেলা”। এ সময় নারী ভক্তরা দেবী দুর্গার চরণে সিঁদুর নিবেদন করে তা কপাল, গাল ও হাতে মেখে একে অপরকে সিঁদুর পরিয়ে দেন। তরুণীরা মেতে ওঠেন উচ্ছ্বাসে, আর চারপাশ মুখরিত হয় “দুর্গা মা কি জয়” ধ্বনিতে। সিঁদুর খেলা হিন্দু সম্প্রদায়ের একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক আচার, যা সৌভাগ্য, স্বামীর মঙ্গল ও পরিবারের শান্তি কামনার প্রতীক হিসেবে বিবেচিত। দুপুরের পর থেকেই মণ্ডপে মণ্ডপে নারী-পুরুষ, ছোট-বড় সবাই অংশ নেন এই উৎসবে। অনেকেই মোবাইল ফোনে ছবি ও ভিডিও ধারণ করে মুহূর্তগুলো স্মরণীয় করে রাখেন। এ সময় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। পূজাকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা ছিল জোরদার। পুলিশ ও আনসার সদস্যরা প্রতিটি মণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে টহলে ছিলেন। উপজেলার ৫৫ টি পূজামণ্ডপে একইভাবে সিঁদুর খেলা ও প্রতিমা বিসর্জনের আয়োজন করা হয়। সন্ধ্যায় স্থানীয় নদী ও জলাশয়ে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয় পাঁচদিনব্যাপী দুর্গোৎসব। বিদায়ের মুহূর্তে ভক্তদের চোখে ছিল আনন্দের ঝিলিকের পাশাপাশি বিদায় বেদনার ছোঁয়া। পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ জানান, কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব সম্পন্ন হওয়ায় তারা সন্তুষ্ট। এভাবেই সিঁদুর খেলার উচ্ছ্বাস আর প্রতিমা বিসর্জনের আবেগঘন পরিবেশে পর্দা নামল রাণীশংকৈলের শারদীয় দুর্গোৎসবের।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST