শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo যশোরের চাঁচড়ায় জেলা তথ্য অফিসের উদ্যোগে উঠান বৈঠক Logo কাপাসিয়ায় ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কে ড্রামট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৫ Logo পাঁচবিবির ধরনজী ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডে মহিলা মেম্বার পদপ্রার্থী মোছাঃ সুমি আক্তার Logo যশোরের ৮ উপজেলায় ইউপি নির্বাচন প্রস্তুতি ঘিরে ৫৪ ভোটকেন্দ্রে পরিবর্তন Logo কাপাসিয়ায় মৎস অফিসের উদ্যোগে পোনা মাছ অবমুক্তকরণ ও বিতরণ Logo কাপাসিয়ায় শিক্ষার্থীদের ইভটিজিংয়ের দায়ে এক বখাটের ৩ মাসের কারাদন্ড Logo মিথ্যা মামলা ও অপপ্রচারের বিরুদ্ধে রানা মিয়ার সংবাদ সম্মেলন Logo কালিহাতীতে ইয়াবাসহ দুই ‘জুলাই যোদ্ধা’ গ্রেপ্তার Logo কাপাসিয়ায় জাতীয় কবি কাজী ‘নজরুল বর্ষে’র সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু Logo চাঁপাইনবাবগঞ্জে ৮ মাসে ৭০ আত্মহত্যা, পরিবার-সমাজকে সচেতন হওয়ার আহ্বান পুলিশের
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

রামগড় চা বাগানে সরস্বতী পূজার অনুষ্ঠানে মদ খেয়ে শ্রমিকদের ২ গুরুপে সংঘর্ষ, আহত ৫

Reporter Name / ১৯৭ Time View
Update : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫, ৬:০৭ অপরাহ্ন

সাইফুল ইসলাম রামগড়ঃ

সরস্বতী পূজা মণ্ডপে মদ খেয়ে চা শ্রমিকদের ২গুরুপের মাঝে সংঘাত সৃষ্টি হয়, এতে ৫জন গুরুতর আহত হয়েছে সংঘর্ষ চলাকালীন ৪জন নিখোঁজ রয়েছে বলে জানা গেছে, আহত ব্যাক্তিরা হলেন কুমার ত্রিপুরা,(৪০), পিতা পূর্ণ ত্রিপুরা,শ্যামল ত্রিপুরা,( ২০),পিতা রবিন ত্রিপুরা,কসম ত্রিপুরা, পিতা হানাফ, বাফ্রু মার্মা( ২৭),পিতা আবাই মার্মা,দয়ান ত্রিপুরা, (৩১) পিতা রস কুমার ত্রিপুরা,উভয় সাং বাজার চৌধুরী পাড়া, ৪ ফেব্রুয়ারী মঙ্গলবার ২ঘটিকার সময় চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার ১নং বাগান বাজার ইউনিয়ন রামগড় চা বাগানে এই ঘটনা ঘটে।আহত ব্যক্তিদের রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করানো হয়েছে।

ঘটনাস্থল থেকে প্রত্যক্ষদর্শী মুন্না ত্রিপুরা (২৩)জানান গত কাল সোমবার ৩ ফেব্রুয়ারি চা বাগানের বাজার চৌধুরী ব্লকে সরস্বতী পূজার অনুষ্ঠান করছিলাম, রাতের বেলায় ২৫নং ব্লক থেকে কয়েকজন শ্রমিক মদ খেয়ে অনুষ্ঠানের লোকজনদের গালি দিচ্ছে এসময় আমরা তাদের বাঁধা দিলে মারামারি শুরু হয়,এ ঘটনা রাতেই সমাদান করা হয়, ৪ ফেব্রুয়ারী আমাদেন পাড়া থেকে শ্রমিকরা কাজে গেলে ২৫নং ব্লকের লোকজন কুমার ত্রিপরা, শ্যামল ত্রিপুরা, কসম ত্রিপুরাকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে, পরে উভয়ের মাঝে উত্তেজনা সৃষ্টি হয়। বাজার চৌধুরী পাড়ার এখনো ৪জন নিখোঁজ রয়েছে,তারা হলেন জীবন ত্রিপুরা, হৃদয় ত্রিপুরা,জয়ন্ত ত্রিপুরা,সবুজ ত্রিপুরা। মুন্না ত্রিপরা বলেন বিজিবি ক্যাম্পে আমরা জানিয়েছি, বাগান কর্তৃপক্ষকে জানানো হয়েছে, তবে কারো কোন সহযোগিতা পাইনি। আমাদের নিখোঁজ হওয়া ব্যক্তিরা কোথায় আছে জানিনা।

রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্মরত চিকিৎসক জানান মারামারিতে ২ জনের মাথায় মারাত্মক জখম হয়েছে, সবাইকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST